May 2026 OTT releases

প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি থেকে পুলিশ আধিকারিকের লড়াই! ওটিটি-তে এ সপ্তাহে কারা?

ওটিটি-তে আসছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিংহ অভিনীত এই ছবি ছাড়াও আরও কয়েকটি ছবি ও সিরিজ় মুক্তি পেতে চলেছে এই সপ্তাহে। কোনটি কোথায় দেখা যাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:১৫
Share:

ওটিটি-তে চমক দেবে কারা? ছবি: সংগৃহীত।

বক্সঅফিস তোলপাড় করেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখে উঠতে পারেননি আদিত্য ধরের এই ছবি। তাঁদের এ বার অপেক্ষার অবসান। ওটিটি-তে আসছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিংহ অভিনীত এই ছবি ছাড়াও আরও কয়েকটি ছবি ও সিরিজ় মুক্তি পেতে চলেছে এই সপ্তাহে। কোনটি কোথায় দেখা যাবে?

Advertisement

১) কর্তব্য: ‘স্যাক্রেড গেমস’-এর মাধ্যমে ওটিটি-তে পা রেখেছিলেন সইফ আলি খান। এর পরে ফের তিনি ‘তাণ্ডব’ নামে এক সিরিজ়ে অভিনয় করেন। এ বার তাঁকে দেখা যেতে চলেছে ‘কর্তব্য’ নামে একটি ছবিতে। ছবির পরিচালক পুলকিত ও প্রযোজক গৌরী খান। এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন সইফ। নিজের ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্ববোধের মধ্যে দ্বিধায় থাকে পবন মালিক (সইফের চরিত্র)। এই থ্রিলার মুক্তি পাবে নেটফ্লিক্সে। ১৫ মে থেকে দেখা যাবে এই ছবি।

২) ইনস্পেক্টর অবিনাশ (সিজ়ন ২): পুলিশ আধিকারিক অবিনাশের চরিত্রে রণদীপ হুডা। বেশ কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ক্রাইম থ্রিলার। উত্তরপ্রদেশে সংগঠিত অপরাধজগতের বিরুদ্ধে ইনস্পেক্টর অবিনাশের লড়াই। কেন্দ্রীয় চরিত্রে ব্যক্তিগত লড়াইয়ের গল্পও উঠে আসবে এই সিজ়নে। ১৫ থেকে জিয়ো হটস্টারে দেখা যাবে এই সিরিজ়।

Advertisement

৩) ধুরন্ধর: দ্য রিভেঞ্জ: বহু প্রতীক্ষীত ছবি এ বার ওটিটি-তে। ছবির প্রথম ভাগ সাড়া ফেলেছিল ওটিটি-তেও। দ্বিতীয় ভাগে রয়েছে জসকিরতের হামজ়া হয়ে ওঠার গল্প। যাঁরা প্রেক্ষাগৃহে দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা আরও এক বার রণবীর সিংহের অভিনয় চাক্ষুষ করতে পারবেন।

৪) বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন: এই সিরিজ়ের নতুন অধ্যায়ে আবার দেখা যাবে চতুর ডাকাত বার্লিনকে। নতুন এই কাহিনিতে একটি দামি চিত্র চুরিকে কেন্দ্র করে জমে উঠবে রোমাঞ্চকর অভিযান। সিরিজ়টি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ১৫ মে থেকে দেখা যাবে এটি।

৫) এক্সাম: এই থ্রিলার সিরিজ়ের চমকও সাড়া ফেলেছে। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির কথা উঠে এসেছে এই সিরিজ়ে। এই কেলেঙ্কারির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এক তরুণী। তাকেই কেন্দ্র করে এই সিরিজ় এগিয়েছে। প্রাইম ভিডিয়োয় ১৫ মে থেকে দেখা যাবে এই সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement