Bollywood Gossip

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ করিনা এবং হৃতিক! খবর প্রকাশ্যে আসতেই কী বলেছিলেন বাবা রাকেশ রোশন?

একসময়ের অন্যতম আলোচিত জুটি ছিলেন হৃতিক এবং করিনা। একসঙ্গে বহু ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। সেই সূত্রেই সে সময় অনেকেরই ধারণা ছিল তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭
Share:

হৃতিক রোশন এবং করিনা কপূর। ফাইল চিত্র।

মায়ানগরীতে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে অভিনেতারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। আবার কিছু ক্ষেত্রে করেন না। শোনা যায়, বিয়ের আগে করিনা কপূরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন হৃতিক রোশন। কী ঘটেছিল সে সময়ে?

Advertisement

একসময়ের অন্যতম আলোচিত জুটি ছিলেন হৃতিক এবং করিনা। একসঙ্গে বহু ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। সেই সূত্রেই সে সময় অনেকেরই ধারণা ছিল, তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন। এমনকি তাঁদের নাকি ঘনিষ্ঠ অবস্থায় কোনও এক বিমানে দেখা গিয়েছিল। সেই খবর ছাপা হয় একটি প্রসিদ্ধ ম্যাগাজ়িনে। সেই খবর প্রকাশ্যে আসার পরে কী বলেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন?

এত বছর পরেও এই আলোচনা এখনও অনেকেই করেন। সে সময়ে রাকেশ বলেছিলেন, “যিনি এই খবর লিখেছিলেন, তিনি জানতেন না লন্ডনে একটি ছবির শুটিং করার জন্য গিয়েছিলেন হৃতিক এবং করিনা। সেই শুটিংয়ে আমিও সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। সুতরাং, পুরো খবরটাই যে ভুয়ো তা এর থেকেই প্রমাণিত হয়।” তার পরে এই বিষয়ে মুখ খুলেছিলেন নায়ক নিজেও। তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী এবং পরিবারের সবাই তাঁকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই এই সব ভুয়ো খবরকে কোনও গুরুত্ব দেন না। বরং সে সময়ে করিনার জন্য খারাপ লাগার কথা জানিয়েছিলেন হৃতিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement