Updates Of Rashmika-Vijay

‘লাইগার’ থেকে ‘ফ্যামিলি স্টার’, চার বছর হিট ছবি নেই বিজয়ের! কত দিন ধরে চলবে বিয়ের আমেজ?

আপাতত ছুটির মেজাজে। আরও কয়েকটি দিন তিনি একান্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তার পর পুরোদমে শুটিং শুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৮:০২
Share:

নতুন বছরে নতুন ভাবে ফিরতে পারবেন বিজয় দেবরকোন্ডা? ছবি: সংগৃহীত।

সাল ২০২২। ওই বছরে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। তাঁর বড় শেষ ছবি ‘ফ্যামিলি স্টার’ পর্যন্ত আর হিট ছবির মুখ দেখেননি বিজয় দেবরকোন্ডা। সদ্য রশ্মিকা মন্দানার সঙ্গে বিয়েপর্ব মিটল তাঁর। স্বাভাবিক ভাবেই দক্ষিণী বিনোদনদুনিয়ায় গুঞ্জন, এ বার একটা ব্লকবাস্টার ছবির প্রয়োজন বিজয়ের। কবে থেকে কাজে মন দেবেন তিনি?

Advertisement

সদ্য বিয়ে পর্ব মিটেছে। শোনা যাচ্ছে, আরও কয়েকটি দিন বিজয় পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চান। ১২ মার্চ পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। তার পর আবার পুরোদমে কাজ শুরু করবেন অভিনেতা। যেমন, প্রথমেই তিনি আর রশ্মিকা ‘রানাবল্লি’র সেটে ফিরবেন। ছবির শেষ পর্যায়ের কাজ বাকি। ছবিটি সম্ভবত মুক্তি পাবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর। এই ছবির শুটিং শেষ হয়ে গেলে তিনি শুরু করবেন ‘রাউডি জনার্দন’ ছবির বাকি শুটিং। প্রসঙ্গত, এই ছবিটির কাজ তিনি ‘রানাবল্লি’র সঙ্গেই শুরু করেছিলেন।

খবর, পুরনো দুটো কাজ শেষ করার পাশাপাশি আরও চারটি নতুন ছবি স্বাক্ষর করেছেন বিজয়। এ ছাড়াও কথাবার্তা চলছে আরও কিছু প্রযোজক, পরিচালকের সঙ্গে। অর্থাৎ, এ বছর তাঁর ঝুলি পূর্ণ নতুন ছবিতে। কিন্তু গত চার বছর ধরে বক্সঅফিসে তাঁর ছবি ভাল ফল করছে না। সিনে সমালোচকদের দাবি, দুর্বল চিত্রনাট্য এবং দুর্বল সম্পাদনার জন্যই গত চার বছর ধরে বিজয় ব্যর্থ। এখন দেখার তাঁর নতুন জীবন তাঁকে হারানো সাফল্য ফিরিয়ে দিতে পারে কি না। রশ্মিকা কি হয়ে উঠবেন তাঁর ‘লাকি চার্ম’?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement