এই সপ্তাহে প্রথম স্থানে কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
গত দু’সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ধস। প্রায় সব ধারাবাহিকের নম্বর একসঙ্গে কমে গিয়েছে। চলতি সপ্তাহেও একই চিত্র। নম্বর কমার নেপথ্যে সঠিক কারণ প্রযোজক, পরিচালকদের পক্ষে বলা কঠিন হলেও একাংশের মতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুটা প্রভাব ফেলতে পারে টিআরপিতে। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘পরিণীতা’। যদিও সার্বিক নম্বর কম। তারা পেয়েছে ৬.৬।
দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। তবে তটিনী এবং পরশুরামকে নিয়ে দর্শকের বিপুল কৌতূহল। যার প্রভাব কিছুটা হলেও দেখা যায় নম্বরে। এ বারে তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। কিন্তু আগের সপ্তাহের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে এই কাহিনি। অন্যদিকে ধীরে ধীরে ‘ও মোর দরদিয়া ’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’ দুই ধারাবাহিকই নিজেদের জায়গা মজবুত করছে। এমনকি রাঙামতিও টানা ধরে রেখেছে নিজেদের জায়গা। মূলত প্রথম স্থান নিয়েই চলে হাড্ডাহাড্ডি লড়াই।
এই সপ্তাহে তৃতীয় হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের নম্বর ৬.০। রণিতা দাস এবং পল্লবী শর্মা, দুই নায়িকার ধারাবাহিকই রয়েছে পর পর। বেশ কিছু দিন ধরে দর্শকের নজরে রয়েছেন তাঁরা। ৫.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। আর পঞ্চম স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। তারা পেয়েছে ৫.৬।