TRP Rating

কমল নম্বর, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, টিআরপি তালিকার শীর্ষে রইল কে?

একধাক্কায় প্রায় সব ধারাবাহিকের নম্বর কমে গেল। কেন টিআরপি কমছে, সেই হিসাবের খোঁজ পাওয়া কঠিন, তা প্রায়ই বলেছেন পরিচালক-প্রযোজকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:৩৮
Share:

প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ছবি: সংগৃহীত।

যত দিন যাচ্ছে ততই যেন সব ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমছে। কয়েক বছর আগেও ধারাবাহিকের টিআরপি দুই অঙ্কের ঘরে থাকত। এখন প্রথম স্থানে থাকা মেগার প্রাপ্ত নম্বরই হল ছয়। কেন এত নম্বর কমছে? সেই হিসাবের হদিস পাওয়া খুব কঠিন, এ কথা পরিচালক-প্রযোজকদের অনেকেই বলেছেন। চলতি সপ্তাহের তালিকায় কি আদৌ কিছু বদল ঘটল?

Advertisement

এই সপ্তাহে আরও বেশি সেই প্রভাব দেখা গেল। প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই কাহিনি নিয়ে সমাজমাধ্যমেও সমালোচনার বন্যা। ধারাবাহিক সম্প্রচারের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা মেরেছিল এই কাহিনি। কিন্তু, গত দু’সপ্তাহে অনেকটাই পিছিয়ে পড়েছে প্রফেসর বিদ্যা। অন্য দিকে নম্বর কমলেও, নিজেদের জায়গা একই ভাবে ধরে রেখেছে ‘পরিণীতা’। সম্প্রতি, এই ধারাবাহিকের একটি নির্দিষ্ট দৃশ্যকে কেন্দ্র করে হাসাহাসিও হচ্ছে। কিন্তু তার পরেও ৬.০ পেয়ে প্রথমে রয়েছে এই ধারাবাহিক।

উজি আর নিশা—দুই বোনের জীবনকে কেন্দ্র করে তৈরি হওয়া কাহিনি ‘জোয়ার ভাঁটা’ দর্শকের পছন্দের তালিকায় অনেকদিনই জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম থেকেই উপরের দিকে নম্বর ছিল এই কাহিনির। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৯। তৃতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকও এক সময়ে টানা প্রথম স্থানে ছিল। এত ওঠা-পড়ার মাঝেও প্রথম তিনে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম পরশুরাম। তারা পেয়েছে ৫.৫। আর চতুর্থ স্থানে এই সপ্তাহেও রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। আর পঞ্চম স্থানে ‘ও মোর দরদিয়া’। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই ধারাবাহিকই চার আর পাঁচে ঘোরাফেরা করছে। এই সপ্তাহে রাঙামতির প্রাপ্ত নম্বর ৫.৪। আর পঞ্চম স্থানের প্রাপ্ত নম্বর ৫.৩।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement