Which Mega Is Bengal Topper?

পারুল আর রাঙামতির জোর লড়াই! শহুরে কন্যাদের হারিয়ে দিয়ে এ সপ্তাহে ‘বেঙ্গল টপার’ কে?

হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে! উভয়েই শহরতলির মেয়েদের প্রতিনিধি। বাস্তবেও দুই নায়িকা কিন্তু শহর কলকাতার বাসিন্দা নন!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৪:৩৯
Share:

কে কাকে টক্কর দিল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত সপ্তাহে তাদের মধ্যে ০.৪-এর ব্যবধান ছিল। চলতি সপ্তাহে সেই ব্যবধান কমে ০.১! এ ভাবেই এ বারের রেটিং চার্টে হাড্ডাহাড্ডি লড়াই গ্রাম থেকে উঠে আসা দুই কন্যের মধ্যে। তারা পারুল আর রাঙামতি। এই সপ্তাহ‌ের রেটিং চার্ট অনুযায়ী ৬.২ পেয়ে আবার ‘বেঙ্গল টপার’ জি বাংলার ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। এই ধারাবাহিকটি পেয়েছে ৬.১ নম্বর।

Advertisement

আরও মজার কথা, ছোটপর্দার এই দুই নায়িকাও কিন্তু শহর কলকাতার বাসিন্দা নন! ‘পরিণীতা’ ধারাবাহিকের ‘পারুল’ থাকেন দুর্গাপুরে। ‘রাঙামতি তিরন্দাজ’-এর নায়িকা মনীষা মণ্ডল মুর্শিদাবাদে থাকেন।

এ সপ্তাহের বাংলা ধারাবাহিকের রেটিং চার্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ সপ্তাহে তা হলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে কে? চলতি সপ্তাহে প্রতিটি ধারাবাহিক দোলের দৃশ্যে জমজমাট। তার মধ্যে চিত্রনাট্যে চমকের জোরে উঠে এসেছে ‘জোয়ারভাঁটা’, ‘পরশুরাম আজকের নায়ক’, ‘ও মোর দরদিয়া’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এর মধ্যে যুগ্ম ভাবে তৃতীয় স্থানের দাবিদার জি বাংলার ‘জোয়ারভাঁটা’ এবং স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। তাদের ঝুলিতে ৬.০ নম্বর। ৫.৭ পেয়ে চতুর্থ স্টার জলসার ‘ও মোর দরদিয়া’। প্রাক্তন স্বামীকে কাঠগড়ায় তুলেছে নায়িকা বাণী। তার থেকে মেয়ে তানিয়াকে কেড়ে নিতে চায় তার প্রাক্তন স্বামী। বাণী কি প্রাক্তন স্বামীর নতুন অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে? এই নিয়ে গল্প এগোচ্ছে।

Advertisement

পঞ্চম স্থানে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তার ঝুলিতে ৫.৫ নম্বর। হাসপাতালে ভর্তি জীববিজ্ঞানের অধ্যাপিকা! কী হয়েছে তার? আপাতত এই কৌতূহল দর্শকদের বসিয়ে রেখেছে ছোটপর্দার সামনে। প্রসঙ্গত, প্রথম স্থান ছিটকে গেলেও এ সপ্তাহে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর দুটো ধারাবাহিক প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement