Rashmika Mandanna

বিজয়ের সঙ্গে বিয়ের পর মুক্তি পাচ্ছে রশ্মিকার ‘ককটেল ২’, কী কারণে ভয়ে পেয়েছিলেন অভিনেত্রী?

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি সমকামী যুগল হিসাবে দেখা যাবে কৃতি ও রশ্মিকাকে। তবে সেটা সত্যি নয়! তা হলে কোন ভয় পেয়েছিলেন রশ্মিকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৯:২৮
Share:

কী কারণে শাহিদ-কৃতির সঙ্গে ছবি করতে ভয় পান রশ্মিকা? ছবি: সংগৃহীত।

২০১২ সালে ‘ককটেল’ ছবিতে মুগ্ধ হয়েছিল দর্শক। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি অভিনীত এই ছবিতে উঠে এসেছিল এক ত্রিকোণ প্রেমের গল্প। এ বার পুরনো সেই গল্পই যেন নতুন মোড়কে। এ বার মুক্তি পেয়েছে ‘ককটেল ২’। এই ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে দেখা যাবে শাহিদ কপূর ও কৃতি সেননকে। রশ্মিকার বিয়ের দিন কয়েকের মধ্যে মুক্তি পায় এই ছবির প্রচার। রশ্মিকা নিজেই জানান, এই ছবি নিয়ে বেশ ভয়ে ছিলেন রশ্মিকা।

Advertisement

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি সমকামী যুগল হিসাবে দেখা যাবে কৃতি ও রশ্মিকাকে। তবে পরিচালক হোমি জানিয়েছেন, এমন কোনও গল্প নেই। দুই নায়িকার মধ্যে কেবল বন্ধুত্বই দেখানো হয়েছে। কৃতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, “দুটো ছেলের ভাল বন্ধুত্ব হলে তাকে ‘ব্রোম্যান্স’ বলা হবে। আর দুটো মেয়ের ভাল বন্ধুত্ব যেন হতেই পারে না!” তবে রশ্মিকার ভয় ছিল অবশ্য অন্য। তিনি জানান, এই প্রথম কোনও ছবিতে তিনি এত শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

রশ্মিকার কথায়, ‘‘আমি সত্যিই ভয় পেয়েছিলাম। কারণ, এখনও পর্যন্ত যে সব সিনেমায় আমাকে দেখা গিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি শহুরে রূপে দেখা গিয়েছে এই ছবিতে। আমার মনে হয়, দর্শক হয়তো নাটকীয় চরিত্র আশা করে আমার কাছ থেকে। কিন্তু এই প্রথম বার আমি এত হালকা মেজাজের কিছু করেছি, যেখানে বন্ধুত্ব, পাগলামি আর ভালবাসার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে, শুরুতে আমি ভাবছিলাম, এটা কি আমার জন্য সঠিক পদক্ষেপ? তার পর ভাবলাম যেহেতু আমি আগে কখনও এমন কিছু করিনি, তাই আমাকে এটা করতেই হত। কারণ, আমার মনে হয় দর্শকরাও চমকপ্রদ, নতুন এবং খুব ভিন্ন কিছু খুঁজছেন।’’ যে কারণে এই চরিত্রটি একেবারে উপযুক্ত মনে হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement