Rashmika Mandana

একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ! ‘ককটেল ২’ ছবিতে কত পারিশ্রমিক নিলেন রশ্মিকা?

‘পুষ্পা’-র বিপুল সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর পারিশ্রমিকও। অন্দরের খবর, বর্তমানে একটি ছবির জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২১:০২
Share:

পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিলেন রশ্মিকা মন্দানা? ছবি: সংগৃহীত।

দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে বলিউড— সর্বত্র এখন রশ্মিকা মন্দানার চাহিদা। নায়িকা রশ্মিকাকে নেওয়ার জন্য আগ্রহী পরিচালক-প্রযোজকেরা। কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী রশ্মিকা। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা দ্য রাইজ়’ ছবির মাধ্যমে এক অন্য জনপ্রিয়তা পান নায়িকা। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

‘পুষ্পা’-র বিপুল সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর পারিশ্রমিকও। অন্দরের খবর, বর্তমানে একটি ছবির জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যা তাঁর অভিনয়জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

‘পুষ্পা’-র প্রথম পর্বের পর রশ্মিকা একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। শোনা গিয়েছিল, ওই সময় তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন।

Advertisement

এর পর বলিউডে হাতেখড়ি হয় রশ্মিকার। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে।এই ছবির মাধ্যমে উত্তর ভারতীয় দর্শকের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী।

বর্তমানে দক্ষিণী ও হিন্দি— উভয় ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত রশ্মিকা। একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শোনা যাচ্ছে, ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কপূরের পরে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন রশ্মিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement