Cocktail 2 remunaration

প্রকাশ্যে ‘ককটেল ২’ ছবির প্রথম ঝলক! শাহিদ, কৃতি না রশ্মিকা— সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন কে?

এক বার এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, ‘হম আপকে হ্যাঁয় কৌন’ ছবিতে সলমন খানের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এখনও কি পরিস্থিতি একই?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:৩১
Share:

শাহিদ, কৃতি, রশ্মিকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন কে? ছবি: সংগৃহীত।

পড়ন্ত রোদ, সমুদ্রতট আর বন্ধুরা—‘ককটেল ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরে আলোচনা তুঙ্গে। অভিনেতা শাহিদ কপূর, রশ্মিকা মন্দানা, কৃতি সেননকে প্রথম বার দেখা যাবে একই ফ্রেমে। তিন জনেই প্রথম সারির অভিনেতা। এখন সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে, তিন তারকার মধ্যে কে পেলেন সর্বোচ্চ পারিশ্রমিক?

Advertisement

এক বার এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, ‘হম আপকে হ্যায় কৌন’ ছবিতে সলমন খানের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। আবার এ কথা প্রায় সকলের জানা যে, চলচ্চিত্রজগতে নায়কেরা নায়িকাদের থেকে বেশি পারিশ্রমিক পান। ‘ককটেল ২’ ছবির ক্ষেত্রে কতটা তারতম্য রয়েছে নায়ক-নায়িকার পারিশ্রমিকের?

শোনা যাচ্ছে যে, তিন তারকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন নায়ক। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, এই ছবির জন্য ৩৫ কোটি টাকা নিয়েছেন শাহিদ। অন্য দিকে, দুই নায়িকার পারিশ্রমিক প্রায় সমান। কৃতি এবং রশ্মিকা দু’জনেই নাকি নিয়েছেন ১৫ কোটি টাকা করে। শোনা যায়, ‘কবীর সিংহ’ ছবির পরে শাহিদ নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পরে কৃতির পারিশ্রমিকের পরিমাণও বেড়েছে। রশ্মিকার ঝুলিতেও রয়েছে ‘পুষ্পা’র মতো বেশ কিছু বক্সঅফিস সফল ছবি। ফলে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকে ফারাক থাকলেও, তিন জনেই এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement