Astro Remedies for Life Problems

আত্মবিশ্বাসের অভাব? সর্বসমক্ষে কথা বলতে ভয়? ভিন্ন রঙের মোমবাতির সঙ্গে হেঁশেলের পাঁচ উপাদান জ্বালালেই ঘটবে চমক!

বাজারে নানা রঙের মোমবাতি কিনতে পাওয়া যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে নির্দিষ্ট রঙের মোমবাতির সঙ্গে জ্বালাতে হবে হেঁশেলের নির্দিষ্ট কিছু উপাদান। তা হলে নিত্য দিনের বিভিন্ন সমস্যা থেকে রেহাই মিলবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৫:০০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের প্রায় সমস্ত সমস্যারই নানা সমাধানের কথা শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু সেগুলির বেশির ভাগই পালন করতে হয় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। এর ফলে সকলের পক্ষে সে সমস্ত উপায় পালন করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শাস্ত্রে এমনও নানা উপায়ের কথা বলা রয়েছে যেগুলি পালন করার বিশেষ নিয়মকানুন নেই। খালি সময় মেনে তা পালন করতে পারলেই উপকৃত হওয়া যায়। তেমনই এক নিয়ম হল রঙিন মোমবাতির নিয়ম।

Advertisement

বাজারে নানা রঙের মোমবাতি কিনতে পাওয়া যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে নির্দিষ্ট রঙের মোমবাতির সঙ্গে জ্বালাতে হবে হেঁশেলের নির্দিষ্ট কিছু উপাদান। তা হলে নিত্য দিনের বিভিন্ন সমস্যা থেকে রেহাই মিলবে। উপায়টি কী ভাবে করতে হবে এবং কোন রঙের মোমবাতির সঙ্গে কী জ্বালাবেন, জেনে নিন।

নিয়ম:

Advertisement

একটি স্টিল বা কাঁসার ছোট থালা নিন। তাতে মোমবাতি জ্বালিয়ে রাখুন। তার পর হেঁশেলের উপাদানটি সেই ছোট থালাটিতে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টি করতে হবে। মোমবাতিটি জ্বালিয়ে কোনও নিরাপদ স্থানে রেখে দিয়ে ঘুমোতে যেতে পারেন। চাইলে মোমবাতি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষাও করতে পারেন। মোমবাতি জ্বলা পুরো শেষ হয়ে গেলে সেগুলি কোনও প্রবাহিত জলে ফেলে দিতে হবে। ঘুমিয়ে পড়লে পরদিন সকালে ঘুম থেকে উঠেও ফেলে দেওয়ার কাজটি করা যেতে পারে।

কোন রঙের মোমবাতির সঙ্গে কী জ্বালাবেন:

  • হলুদ রঙের মোমবাতি জ্বালানোর সময় তাতে দিতে হবে লবঙ্গ। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সফলতাকে নিজের দিকে আকৃষ্ট করা যায়।
  • সম্পর্কজনিত সমস্যা থেকে রেহাই পেতে লাল রঙের মোমবাতির সঙ্গে গোলাপের পাপড়ি জ্বালানো যেতে পারে।
  • সাদা রঙের মোমবাতির সঙ্গে লেবুর রস দিয়ে জ্বালালে জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়। মন হালকা হয়।
  • বাচনক্ষমতা উন্নত করার জন্য শাস্ত্র নীল রঙের মোমবাতির সঙ্গে পুদিনাপাতা জ্বালানোর নিদান দিচ্ছে। এর ফলে সাহসের সঙ্গে নিজের মনোভাব প্রকাশ করতে সুবিধা হয়।
  • অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে সবুজ রঙের মোমবাতির সঙ্গে দারুচিনি জ্বালানো যেতে পারে। এর ফলে অর্থকষ্ট, ঋণের বোঝা প্রভৃতি থেকে মুক্তি মেলে বলে জানাচ্ছে শাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement