Tips to Please Shanidev

বারের পুজোয় ব্যবহার করা নিষিদ্ধ তিন জিনিস, অন্যথায় রুষ্ট হন গ্রহরাজ! ছারখার হয় জীবন, কষ্টের শেষ থাকে না

শনিদেবের পুজোর সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যার ফলে শনিদেব রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যার ফলে শনিদেবের অশুভ প্রভাবের হাত থেকে বাঁচা যাবে এবং শনিদেবকে প্রসন্ন করা যাবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১০:৫৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিদেব কর্মফলদাতা। এটা আমরা প্রায় সকলেই জানি। কথায় বলে, যেমন কর্ম তেমন ফল। শনিদেবের সুদৃষ্টি যদি আমাদের জীবনে পড়ে তা হলে জীবন রাজার হালে কাটে। আর যদি কুদৃষ্টি পড়ে তা হলে জীবনে সমস্যার শেষ থাকে না। শনিদেবের পুজোর সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যার ফলে শনিদেব রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যার ফলে শনিদেবের অশুভ প্রভাবের হাত থেকে বাঁচা যাবে এবং শনিদেবকে প্রসন্ন করা যাবে। সেগুলি কী জেনে নিন।

Advertisement

নিয়ম:

১) শনিদেবের পুজো করার সময় কখনও তামার ঘটি ব্যবহার করতে নেই। এতে শনিদেব রুষ্ট হন।

Advertisement

২) লাল গোলাপ ফুল কখনও শনিদেবকে অর্পণ করতে নেই। শনিদেবের প্রিয় নীল রঙের ফুল। তাই শনিদেবের পুজোয় নীল রঙের ফুল ব্যবহার করতে হবে।

৩) শনিদেবের যখন পুজো করা হয়, তখন কোনও মতেই তাঁর চোখের দিকে তাকাতে নেই। সব সময় তাঁর চরণ দর্শন করতে হয়।

৪) যদি সাড়েসাতি চলে তা হলে শনিবার দিন সন্ধ্যাবেলা একটা মাটির প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থগাছের নীচে রেখে আসুন।

৫) কিছুটা সর্ষের তেলের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে দান করুন। এর ফলে বাড়ির ধনসম্পত্তি বৃদ্ধি পায়।

৬) পেশাজীবনে বাধা দূর করতে শনিবার দিন ধুতুরো গাছের শিকড় হাতে বা কোমরে ধারণ করতে হবে।

৭) অত্যন্ত খারাপ পরিস্থিতি সামনে চলে এলে শনিবার অথবা সোমবার সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। শনিবার দিন গঙ্গাজলে ধুয়ে ধারণ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement