IAF Plane Crash

অসমের যোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার এএন-৩২ বিমান! অবতরণের সময় দুর্ঘটনা, পাইলটের মৃত্যুর আশঙ্কা

রৌরিয়া বায়ুসেনাঘাঁটিতে অবতরণের সময় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরই বিমানে আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১১:৫১
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই বিমান। ছবি: সংগৃহীত।

অসমের যোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার এএন-৩২ বিমান। রৌরিয়া বায়ুসেনাঘাঁটিতে অবতরণের সময় শনিবার সকালে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরই বিমানে আগুন ধরে যায়। পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যোরহাটের বায়ুসেনাঘাঁটিতে অবতরণের সময় একটি সামরিক বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এএন-৩২ বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনা বহনের কাজে ব্যবহৃত হয়। আশঙ্কা করা হচ্ছে, পাইলটের মৃত্যু হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে। বিমান ভেঙে পড়তেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে।

এই বায়ুসেনাঘাঁটি উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। অসম এবং ওই অঞ্চলে সামরিক কার্যকলাপে এই বন্দরের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, অবতরণের সময় বিমানের টায়ার ফেটে যায়। ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে আগুন ধরে যায়। ১৯৮৬ সাল থেকে ২২টি এএন-৩২ দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরেও দুর্ঘটনাগ্রস্ত হয় একটি এএন-৩২ বিমান। বার বার দুর্ঘটনার কবলে পড়ার পড়েও এই সামরিক বিমানের উপর যথেষ্ট নির্ভরশীল বায়ুসেনা।

Advertisement

প্রসঙ্গত, মাস কয়েক আগেই অসমের একোপি পাহাড়ি এলারাকা রুটিন মহড়ার সময় ভেঙে পড়েছিল বায়ুসেনা সুখোই ৩০ এমকেআই বিমান। যোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল সেই বিমানটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement