ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। দশম উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। সংস্থার কোরাপুট ডিভিশনের অধীনে চাকরি করতে হবে।
হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড-এর তরফে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডিমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ফাউন্ড্রিম্যান, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লিখিত ট্রেডে দশম উত্তীর্ণেরা প্রশিক্ষণ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। পাশাপাশি, শিক্ষানবিশ হিসাবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বয়স ২৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৯,৬০০ টাকা থেকে ১০,৫৬০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ডাকযোগে বাছাই করা প্রার্থীরা যোগদানের চিঠি পাবেন।
৩০ জুন পর্যন্ত প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। আবেদন ডাকযোগে গ্রহণ করা হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখা যেতে পারে।