Tollywood News

‘লুক সেট’ হয়ে গিয়েছিল? আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা, নেপথ্যে কী কারণ?

অন্দরের খবর, সব চূড়ান্ত হয়ে যাওয়ার পরে নাকি ধারাবাহিক থেকে সরে আসেন সুস্মিতা। আদৃতের নতুন কাহিনিতে নায়িকা হিসাবে দেখা যাবে নতুন মুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১১:২২
Share:

আদৃতের ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যাবে না সুস্মিতাকে? ছবি: সংগৃহীত।

‘লুক সেট’ হয়ে গিয়েছিল। ঠিক ছিল আদৃত রায়ের সঙ্গে জুটিতে দেখা যাবে নায়িকা সুস্মিতা দে-কে। অন্দরে এমন আলোচনাই শোনা গিয়েছিল। তবে এ বার অন্দরেরই খবর, সব চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও নাকি ধারাবাহিক থেকে সরে আসেন সুস্মিতা। আদৃতের নতুন কাহিনিতে নায়িকা হিসাবে দেখা যাবে নতুন কোনও মুখকে। কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নিলেন সুস্মিতা?

Advertisement

আদৃতের নতুন নায়িকা অনুষ্কার নাম প্রকাশ্যে আসার পরে সবার মনে একটাই প্রশ্ন, কেন সরে গেলেন সুস্মিতা? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ধারাবাহিকের গল্প, লুক নিয়ে নায়িকার সঙ্গে নাকি অল্পবিস্তর মতবিরোধ হয় নির্মাতাদের। তার ফলেই নাকি সুস্মিতা এই ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নেন। এই প্রেক্ষিতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল সুস্মিতার সঙ্গে। তিনি অবশ্য এই সব নিয়ে কিছু বলতে নারাজ।

অভিনেত্রী বরং উল্টে বলেন, “আমি নিজেকে একটু সময় দিতে চাই। তাড়াহুড়ো করে কোনও কাজ শুরু করতে চাই না। তাই এই মুহূর্তে ধারাবাহিকের কাজটি আমি করছি না।” এরই মাঝে অবশ্য ওয়েব সিরিজ় ‘কুহেলি’-তে দেখা গিয়েছে সুস্মিতাকে। ‘কথা’ শেষ হওয়ার পরে মঞ্চেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনাও জোরালো হয়েছে। যদিও তা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি যুগলে। এত আলোচনার মধ্যে পেশাদার শিল্পী হিসাবে নিজেকে আরও উন্নত করতে ইচ্ছুক সুস্মিতা। তাই আপাতত ধারাবাহিক থেকে দূরে নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement