Susmita Dey

‘লুকসেট’ হয়ে গিয়েছে! শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দে এবং আদৃত রায়ের জুটি?

সদ্য একটি ওয়েব সিরিজ়ের কাজও শেষ করে ফেলেছেন অভিনেত্রী সুস্মিতা দে। এ বার আদৃত রায়ের সঙ্গে দেখা যাবে নায়িকাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৫
Share:

(বাঁ দিকে) সুস্মিতা দে, আদৃত রায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘কথা’ শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। এর মধ্যে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করে ফেলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। দর্শকের মনে প্রশ্ন, সেই ধারাবাহিকের নায়িকাকে কবে দেখা যাবে ছোটপর্দায়। অভিনেত্রী সুস্মিতা দে’র আগামী কাজ নিয়ে দর্শকের মনে আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে, শীঘ্রই ছোটপর্দায় কাজ শুরু করবেন তিনি।

Advertisement

এর মাঝে একটি ওয়েব সিরিজ়ের কাজও শেষ করে ফেলেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, এর মধ্যে নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তুতিও নিয়ে ফেলেছেন সুস্মিতা। ‘কথা’ ধারাবাহিকের প্রযোজকেরাই তাঁদের নতুন কাহিনির জন্য নায়িকাকে বলেছেন। সূত্র বলছে, নতুন কাহিনিতে সুস্মিতার বিপরীতে দেখা যাবে আদৃত রায়কে। ইতিমধ্যেই নাকি তাঁরা ‘লুকসেট’ করে ফেলেছেন। দু’দিন আগেই নাকি সেটা হয়েছে। তবে চূড়ান্ত এখনও কিছু হয়নি।

এ প্রসঙ্গে, সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম-এর তরফে। তিনি যদিও এই প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, “আমি এই নতুন কাজ প্রসঙ্গে এখনই কিছু বলতে পারব না। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে অবশ্যই জানাব।” শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের মাধ্যমেই আবার দেখা যাবে অভিনেতা আদৃতকে। নায়ককে শেষ বার দর্শক দেখেছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। সেই কাহিনিতে অভিনেত্রী পারিজাত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন আদৃত। এ বার সুস্মিতার সঙ্গে নায়কের জুটি দর্শকের কেমন লাগে সেটাই জানার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement