Susmita Dey serial

সাহেব নয়, এ বার নতুন নায়কের সঙ্গে জুটিতে সুস্মিতা! শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে নায়িকাকে?

‘কথা’ শেষ হওয়ার পরে সুস্মিতাকে নাটকের মঞ্চে দেখেছে দর্শক। সেখানেও অভিনেত্রী জুটি বেঁধেছিলেন সাহেবের সঙ্গে। এ বার তাঁকে দেখা যেতে পারে নতুন ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১
Share:

সাহেব নয়, এ বার নতুন নায়কের সঙ্গে জুটিতে সুস্মিতা? ছবি: সংগৃহীত।

নতুন ধারাবাহিকে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য। তার পর থেকে দর্শকের প্রশ্ন, তা হলে এ বার অভিনেত্রী সুস্মিতা দে-কে দেখা যাবে কার বিপরীতে? কারণ, ইতিমধ্যে খবর, নায়িকা ছোটপর্দায় নতুন ভাবে ফিরছেন। সত্যি কি আবার ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

Advertisement

‘কথা’ শেষ হওয়ার পরে সুস্মিতাকে নাটকের মঞ্চে দেখেছে দর্শক। সেখানেও অভিনেত্রী জুটি বেঁধেছিলেন সাহেবের সঙ্গে। এখন ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত তিনি। ধারাবাহিক শুরুর প্রসঙ্গ উঠতেই সুস্মিতা বললেন, “১ মার্চ পর্যন্ত আমার ওয়েব সিরিজ়ের শুটিং চলবে। তাই এখনই তো এই বিষয়ে কিছু বলতে পারছি না। যদি চূড়ান্ত কিছু হয় তখনই জানাতে পারব।”

এ দিকে শোনা যাচ্ছে, ‘কথা’ ধারাবাহিক যে প্রযোজনা সংস্থা তৈরি করেছিল, তারাই নতুন গল্পের পরিকল্পনা করেছে। সুস্মিতা এখন যেহেতু সিরিজ়ের শুটিং নিয়ে ব্যস্ত, তাই এখনও নাকি তাঁদের মিটিং হয়নি। সবটাই এখনও রয়েছে প্রাথমিক স্তরে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, এই ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে দেখা যেতে পারে আদৃত রায়কে। ‘মিত্তিরবাড়ি’ শেষ হওয়ার পরে তাঁকেও কোথাও সে ভাবে দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আদৃতের সঙ্গেও। কিন্তু কোনও উত্তর মেলেনি। সূত্র বলছে, সুস্মিতাকে সম্ভবত দেখা যাবে ছোটপর্দায়। তবে নায়ক কে হবেন? তা এখনও আলোচনাস্তরে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement