Tollywood Gossip

সহ-অভিনেত্রীর সঙ্গে হোটেলের ঘরে ঘনিষ্ঠ নায়ক! জানতে পেরেই হুলস্থুল কাণ্ড অভিনেতার অন্তঃসত্ত্বা স্ত্রীর?

বিবাহিত নায়কের অন্য নায়িকার প্রতি প্রেম। আবার বিবাহিত নায়িকা প্রেমে পড়েছেন অন্য কারও। এমন ঘটনা মাঝে মাঝেই শুনতে পাওয়া যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪
Share:

হাতেনাতে ধরা পড়ে যান নায়ক? ছবি: সংগৃহীত।

বিতর্ক যেন স্টুডিয়োপাড়ার পিছু ছাড়ে না। বিশেষত চেনা তারকার ভিন্নরূপ যদি প্রকাশ্যে ফাঁস হয়ে যায়, তা হলে তো কোনও কথাই নেই! এই যেমন বর্তমানে আলোচনায় উঠে আসছে এক ‘সাদামাঠা’ নায়কের নানা কীর্তির কথা। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, বোঝা যায়নি শেষে তিনিও এই কাণ্ড ঘটাতে পারেন।

Advertisement

বিবাহিত নায়কের অন্য নায়িকার প্রতি প্রেম। আবার বিবাহিত নায়িকা প্রেমে পড়েছেন অন্য কারও। এমন ঘটনা মাঝেমাঝেই শুনতে পাওয়া যায়। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আলোচনা শুধু টলিপাড়ার অন্দরে নয়, সর্বত্র চলতে থাকে। যেমন একসঙ্গে অভিনয়ের সূত্রে সহ-অভিনেত্রীর প্রেমে পড়ে এক কাণ্ড ঘটিয়েছিলেন টলিপাড়ার পরিচিত নায়ক। মূলত তিনি ছোটপর্দাতেই অভিনয় করেন।

স্ত্রী, সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার বলেই সকলের ধারণা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, এখন সুখে-শান্তিতে বাস করলেও, মাঝে বেশ কিছুটা সময় তুমুল অশান্তিতে কেটেছিল তাঁর। নায়কের স্ত্রী তখন সন্তানসম্ভবা, এ দিকে নায়িকার সঙ্গে নায়কের প্রেমের গুঞ্জনে সরগরম টেলিপাড়া। শোনা গিয়েছিল, নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে হোটেল ভাড়া করেছিলেন নায়ক। আর সেই কথা জানতে পেরে নায়কের স্ত্রী নাকি সোজা হাজির হন সেই হোটেলে। বিপুল ঝামেলাও হয়েছিল। এখন যদিও সে সব অতীত, এখন শান্তিতে সংসার করছেন নায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement