Saif Ali Khan at Kartavya Trailer Launch

প্রচারে গিয়ে নিজের ছবিতেই ‘প্রণাম’ সইফের, নিলেন ‘আশীর্বাদ’! কেন এমন কাণ্ড ঘটালেন?

সইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানের একটি মুহূর্ত ছড়িয়ে পড়েছে সর্বত্র। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে যে, পোস্টারে নিজের ছবিকে প্রণাম করে ‘আশীর্বাদ’ নিচ্ছেন সইফ আলি খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:১২
Share:

নিজেকেই ‘প্রণাম’ করলেন সইফ! ছবি: সংগৃহীত।

ওটিটি-তে মুক্তি পেয়েছে ‘কর্তব্য’। সইফ আলি খান অভিনীত এই ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানের একটি মজার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সর্বত্র। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে যে, পোস্টারে নিজের ছবিকে প্রণাম করে ‘আশীর্বাদ’ নিচ্ছেন সইফ। মুহূর্ত ভাইরাল হতেই ব্যঙ্গাত্মক ‘মিম’ সমাজমাধ্যম জুড়ে। কিন্তু, নিজেকেই নিজে কেন প্রণাম করলেন অভিনেতা? উত্তর দিলেন সম্প্রতি।

Advertisement

এক সাক্ষাৎকারে তাঁকে এ নিয়ে প্রশ্ন করলে হেসে ফেলেন সইফ। সইফের নতুন কাজ মুক্তির আগে ‘মিম’ তৈরি হওয়া নতুন নয়। কিন্তু, পোস্টারে নিজের ছবি দেখে কেন প্রণাম করলেন অভিনেতা? এই প্রশ্ন দর্শকমনে ঘুরছে। ভাইরাল হওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করেছিলেন নাকি? প্রশ্ন শুনেই অভিনেতার উত্তর, “অবশ্যই না। পরে আমাকে ব্যাখ্যা করতে হয়েছিল যে, কেন ও রকম করলাম।”

সত্যিই তো! কেন এমন করেন তিনি? সইফ বলেন, “আমি প্রণাম করিনি! আমি গোটা সিনেমাটাকে শুভেচ্ছা জানাতে চাইছিলাম, আর তখনই বড় পোস্টারটা চোখে পড়ে। আমি সেটাকেই শুভেচ্ছা জানাই। আমি ওটাকে নিজের ছবি হিসাবে দেখিনি। আমি পোস্টারটাকে গোটা টিমের পরিশ্রম এবং সিনেমাটার প্রতিনিধি হিসাবে ভেবেছি। প্রণামের মতো করেছিলাম ঠিকই, কিন্তু শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। পরে আমার হাতের ভঙ্গি তেমনই ছিল।”

Advertisement

সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন অভিনেতা। সমাজমাধ্যমে তাঁর নিজস্ব পাতাও নেই। তবে তাঁকে নিয়ে তৈরি মিম তিনি দেখেন। অভিনেতার কথায়, “দারুণ লাগে। আমার মনে হয় ওগুলো মজার ছলে গ্রহণ করাই উচিত। দর্শক আমাকে প্রবল সমর্থন করেন।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পটৌদী এবং বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র সইফ। তাঁর কর্মজীবনের শুরুটা বেশ চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই গিয়েছে। ১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবিতে আত্মপ্রকাশ। ধীরে ধীরে সাফল্য এলেও ছেলের অভিনয় নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না মা শর্মিলা। অবশেষে মায়ের কথা শুনেই অভিনয়কে গুরুত্ব দিতে শুরু করেন সইফ। এর পরে তাঁকে একাধিক ভিন্ন ধরনের চরিত্রে নজর কাড়তে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement