‘আমার ব্যক্তিগত সম্পর্কের কথা বাবা-মাকেও জানাব না’: সোনম

নিজের ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত বয়ফ্রেণ্ডের ব্যপারে কোনও কথাই তিনি বলতে রাজি নন, এমনটাই জানালেন সোনম কপূর। এমনকী যতদিন না নিজে সেই সম্পর্ককে সিরিয়াস বলে মনে করছেন তত দিন বাবা-মায়ের সঙ্গেও সেই সম্পর্ক নিয়ে কোনও আলোচনা করবেন না বলে জানালেন এই বলি-সুন্দরী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১৭:২৩
Share:

নিজের ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত বয়ফ্রেণ্ডের ব্যপারে কোনও কথাই তিনি বলতে রাজি নন, এমনটাই জানালেন সোনম কপূর। এমনকী যতদিন না নিজে সেই সম্পর্ককে সিরিয়াস বলে মনে করছেন তত দিন বাবা-মায়ের সঙ্গেও সেই সম্পর্ক নিয়ে কোনও আলোচনা করবেন না বলে জানালেন এই বলি-সুন্দরী।

Advertisement

শনিবার নিজের একটি অ্যাপস উদ্বোধন করলেন সোনম। এমনিতে নিজের ফ্যাশন স্টেটমেন্ট, স্টাইলিং নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এই ফ্যাশনিস্তা। কিন্তু এ বার স্টাইল, মেকআপ, ড্রেসের বাইরেও প্রকৃত সোনম কপূরের সঙ্গে তাঁর ফ্যানদের পরিচয় করাতে এই মোবাইল অ্যাপ্লিকেশন বাজারে এনেছেন তিনি। তার মানে কী নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তথ্য পাওয়া যাবে এই অ্যাপসে? জানা যাবে তাঁর বয়ফ্রেণ্ড কে অথবা কার সঙ্গে ডেট করছেন সুন্দরী?

এই প্রশ্নের উত্তরে সোনম জানাচ্ছেন, “মোটেই না। কিছু ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকাই ভাল। এই নিয়ে কখনওই মিডিয়ায় আলোচনা করব না। এমনকী বাবা-মায়ের সঙ্গেও না।”

Advertisement

আরও পড়ুন:
ভয় পাচ্ছেন শাহরুখ, আমির: সোনম কপূর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement