Eat Biryani Without Gaining Fat

ওজন বৃদ্ধির ভয়ে বিরিয়ানি খান না? ৩ কৌশল মেনে চললেই সুখাদ্যটি খেয়েও শরীরে মেদ জমবে না

রোজ বিরিয়ানি খেয়ে কখনওই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে মাঝেমধ্যে যদি অনিয়ম করতেই হয়, সেটাও করতে হবে নিয়ম মেনে। বিরিয়ানি খাওয়ার সময় ৩টি কৌশল মাথায় রেখে চললেই ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৫:০৫
Share:

কোন নিয়ম মেনে বিরিয়ানি খেলে ওজন বাড়বে না? ছবি: সংগৃহীত।

বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। উৎসবের দিন হোক বা বাড়িতে বিশেষ কিছু উদযাপন, বিরিয়ানি থাকলে আর যেন কিছুই লাগে না। কিন্তু একটা চিন্তা থেকেই যায়— ওজন বেড়ে যাবে না তো? ধোঁয়া ওঠা গরম বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ার আগে এই চিন্তা সরিয়ে ফেলা জরুরি। রোজ বিরিয়ানি খেয়ে কখনওই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে মাঝেমধ্যে যদি অনিয়ম করতেই হয়, সেটাও করতে হবে নিয়ম মেনে। বিরিয়ানি খাওয়ার সময় ৩টি কৌশল মাথায় রেখে চললেই ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না।

Advertisement

১। এক প্লেট বিরিয়ানিতে ক্যালোরির পরিমাণ গড়ে ৫০০ থেকে ৮০০। ওজন বাড়ানোর নেপথ্যে থাকে এই ক্যালোরি। ভরপেট বিরিয়ানি খেয়ে নিলেই ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বিরিয়ানি খেতে হলে গোটা প্লেট খেলে চলবে না। অর্ধেক প্লেট খেয়ে বাকিটা ফ্রিজে ভরে রাখুন।

২। পছন্দের খাবার পেয়েই নিমেষে শেষ করে দিলে হবে না। তাহলেই বেড়ে যাবে ওজন। বিরিয়ানি ধীরেসুস্থে সময় নিয়ে ভাল করে চিবিয়ে খেতে হবে। অর্ধেক প্লেট বিরিয়ানি অন্তত ১৫ মিনিট ধরে খান। এতে বিরিয়ানির স্বাদও ভাল করে উপভোগ করতে পারবেন আর ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement

৩। আগের দিন যে বিরিয়ানিটা ফ্রিজ রাখলেন, সেটা পরের দিন খেতে পারেন। ফ্রিজে ভাত রাখলে ভাতের শর্করা রেসিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়। তাই বাসি বিরিয়ানি খেলে রেসিস্ট্যান্স স্টার্চ ধীরে ধীরে ভাঙে, রক্তের শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায় না। তবে এ ক্ষেত্রেও খাবারের পরিমাণ মাথায় রাখা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement