Lemon leaves Benefits

লেবুর পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী, নিয়মিত খেলে কী উপকার পাওয়া যায়? কী ভাবেই বা খাবেন

নিয়মিত লেবু পাতা খেলেও তা শরীরের জন্য উপকারী। আর সব থেকে বড় কথা হল, এটি কোনও কড়া স্বাদের খাবার নয়। বরং লেবু পাতা যেকোনও খাবারে স্বাদ বর্ধক হিসাবেই কাজ করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২০:২৬
Share:

ছবি : সংগৃহীত।

লেবু যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা সবারই জানা। কিন্তু লেবু পাতারও কি কোনও উপকার আছে। বলিউডের তারকাদের পুষ্টিবিদ শ্বেতা শাহ বলছেন, নিয়মিত লেবু পাতা খেলেও তা শরীরের জন্য উপকারী। আর সব থেকে বড় কথা হল, এটি কোনও কড়া স্বাদের খাবার নয়। বরং লেবু পাতা যেকোনও খাবারে স্বাদ বর্ধক হিসাবেই কাজ করে।

Advertisement

নিয়মিত লেবু পাতা খেলে কী কী উপকার হতে পারে?

রোগ প্রতিরোধ ক্ষমতা

Advertisement

লেবুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকের স্বাস্থ্য

লেবু পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এটি ত্বকে বলিরেখা পড়ার সম্ভাবনা কমায়। দাগ-ছোপও দূরে রাখে। এমনকি, কাটা-ছেঁড়ায় বা প্রদাহ হয়েছে এমন জায়গায় লেবু পাতার রস লাগিয়ে দিলে তা উপশমের কাজ করে।

আর্থ্রাইটিসে

লেবু পাতায় প্রদাহ-নাশক উপাদান রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের ঝুঁকিও কমাতে পারে।

হজমে

লেবু পাতা হজমে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং এসেন্সিয়াল অয়েল মনকে শান্ত রাখতেও সাহায্য করে।

অনিদ্রায়

লেবু পাতায় থাকা এসেন্সিয়াল অয়েল মাথাব্যথা, অনিদ্রা কমাতেও সাহায্য করে

কী ভাবে খাবেন?

  • চা :গরম জলে লেবুর পাতা ভিজিয়ে রাখুন মিনিট দশেক তার পরে পাতা ছেঁকে নিয়ে পান করুন।
  • খাবারে: ভাত, ডাল, স্যুপ এমনকি, যেকোনও তরকারিতে লেবু পাতা দিলে খুব সুন্দর স্বাদ এবং গন্ধ হয়। নিয়মিত কোনও না কোনও রান্নায় লেবু পাতা মিশিয়ে খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement