Fiber Rich fruits List

আপেল, পেয়ারা, নাসপাতি, কলা ফাইবারের দৌড়ে এগিয়ে কোন ফল?

রোজের নানা ফল খান। কিন্তু ফাইবারের হিসাবে তার মধ্যে এগিয়ে কে? ফল বাছাইয়ের আগে জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:৫৯
Share:

চেনা ফলের মধ্যে ফাইবার বেশি কোনটিতে। রইল তালিকা। ছবি: সংগৃহীত।

শুধু ভিটামিন কিংবা খনিজ নয়, ফাইবারের উপস্থিতির জন্যও পুষ্টিকর খাবারের তালিকায় ঠাঁই পেয়েছে ফল। সমস্ত ফলের ভিটামিন-খনিজের মাত্রা অবশ্য এক রকম নয়। যদি লক্ষ্য হয় ফাইবার জাতীয় খাবারের মাত্রা বৃদ্ধি করা, তাহলে বেছে নেবেন কোন ফল? চেনা ফলের মধ্যে কোনটিতে ফাইবার সবচেয়ে বেশি?

Advertisement

পেয়ারা: খুব বেশি রসালো নয়। তবে পেয়ারা জনপ্রিয় ভারতের নানা প্রান্তেই। ভিটামিন খনিজে ভরপুর পেয়ারায় ফাইবারের মাত্রা যথেষ্ট। মোটামুটি মাঝারি আকারের একটি পেয়ারায় ৮-৯ গ্রামের মতো ফাইবার মেলে। রক্তে শর্করা বশে রাখতে হলে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে তাই নির্দ্বিধায় বেছে নেওয়া চলে এই ফলটি।

নাসপাতি: তালিকায় রাখতে পারেন নাসপাতি। মাঝারি আকারের একটি ফলে ৬-৮ গ্রাম পর্যন্ত ফাইবার থাকতে পারে। রসালো ফলটিতে ভিটামিন সি, কে এবং কপারের মতো খনিজও মেলে যথেষ্ট।

Advertisement

আপেল: নাসপাতির পর তালিকায় রাখা চলে আপে‌ল। মোটামুটি মাঝারি আকারের আপেলে ফাইবারের মাত্রা ৪.৪-৫ গ্রামের মতো। ডায়াবেটিক থেকে শিশু— সকলের জন্যই ফলটি ভাল।

কলা: পেট পরিষ্কারে কলা খান অনেকে। মিষ্টি কলা খেতেও খুব স্বাদু। ফাইবারের মাত্রার বিচারে একে ৫ নম্বরে রাখা যেতে পারে। একটি মাঝারি আকারের কলায় ৩.১ গ্রামের কাছাকাছি ফাইবার মেলে।

কমলালেবু: ফাইবার মিলবে কমলালেবু খেলেও। মাঝারি মাপের ফলে মোটামুটি ৩ গ্রাম পর্যন্ত ফাইবার মিলতে পারে।ভিটামিন সি-তে ভরপুর এই ফলটি।

উপরোক্ত ফলগুলি ভীষণ চেনা। তবে হাতের কাছে র‌্যাপ্সবেরি পেলে সেটিও রাখা চলে। এক কাপ র‌্যাপ্সবেরি ফলে প্রায় ৮ গ্রাম ফাইবার মেলে। এ ছাড়াও তালিকায় রাখা যায় আনারস এবং তরমুজের মতো ফলও। তবে এই ফলগুলিতে ফাইবারের মাত্রা তুলনামূলক কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement