Best Plant Milk

কেউ খাচ্ছেন কাঠবাদামের দুধ, কারও পছন্দ সয়া-দুধ, পুষ্টিগুণে কে কাকে টেক্কা দেয়?

কাঠবাদামের দুধ এবং সয়া-দুধ— উপকারী দু’টিই। ক্যালোরি কম, প্রোটিন ভরপুর। পুষ্টিগুণের তুল্যমূল্য বিচারে এগিয়ে কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:২৩
Share:

উদ্ভিজ্জ দুধের মধ্যে বেশি পুষ্টিকর কোনটি, কাঠবাদাম না সয়াবিনের দুধ? ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য নিয়ে সচেতনতা যত বাড়ছে উদ্ভিজ্জ দুধ নিয়ে আলোচনাও বাড়ছে। বহু তারকাই প্রাণিজ দুধের বদলে কফি থেকে স্মুদিতে কাঠবাদামের দুধ খাচ্ছেন। প্রাণিজ দুধে থাকা ল্যাক্টোজ় নামক শর্করা হজম করতে অনেকেরই সমস্যা হয়। ফলে, প্রাণিজ দুধের বদলে কদর বাড়ছে সয়া-দুধেরও।

Advertisement

কাঠবাদামের দুধ এবং সয়াবিনের দুধ— উপকারী দু’টিই। ক্যালোরি কম, প্রোটিন ভরপুর। পুষ্টিগুণের তুল্যমূল্য বিচারে এগিয়ে কে?

এক কাপ কাঠবাদামের দুধে ক্যালোরির পরিমাণ ৩০-৪০ কিলোক্যালোরি, সয়াবিনের দুধে মেলে ৮০-১০০ কিলোক্যালোরি। এক কাপ দুধে যেখানে ১-২ গ্রাম প্রোটিন মেলে কাঠবাদামের দুধে, সয়া-দুধে মেলে ৭-৮ গ্রাম। প্রোটিনের অঙ্কে সয়া-দুধ অনেকটাই এগিয়ে। কাঠবাদামে রয়েছে ভরপুর মাত্রায় আনস্যাচুরেটেড ফ্যাট, খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমায় স্বাস্থ্যকর ফ্যাট। সয়াবিনের দুধে স্বাস্থ্যকর ফ্যাট মেলে মাঝারি মাত্রায়। কার্বোহাইড্রেট, ফাইবার দুইয়ের মাত্রাই কম কাঠবাদামের দুধে। সয়া-দুধে তা মেলে মাঝারি মাত্রায়। তবে ভিটামিন ই-এর মাত্রায় সয়া-দুধকে রীতিমতো টেক্কা দিতে পারে কাঠবাদামের দুধ।

Advertisement

প্রোটিন এবং ক্যালোরির অঙ্কের হিসাবনিকাশে তুলনামূলক ভাবে এগিয়ে থাকে সয়া-দুধ। তবে কাঠবাদাম হোক বা সয়া-দুধ, ওজন যাঁরা ঝরাতে চাইছেন, তাঁরা বেছে নিতে পারেন দু’টি। কারণ, দুই ধরনের দুধে ক্যালোরির পরিমাণ সীমিত। কাঠাবাদামের দুধে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যথেষ্ট।

কাঠবাদামের দুধ না সয়া-দুধ?

কারও লক্ষ্য যদি প্রোটিন নির্ভর ডায়েট হয় তাহলে সয়াবিনের দুধ ভাল। কারণ, এক কাপ দুধে প্রায় ৭-৮ গ্রাম প্রোটিন মেলে। এতে কিছুটা পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাটও পাওয়া যায়। ফাইবার পাওয়া যায়, যা পেটের পক্ষে ভাল। ফলে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সয়া-দুধ বেছে নেওয়া যায়। শারীরচর্চা করলেও এই দুধ ভাল।

অন্য দিকে, কাঠবাদামের দুধে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে। স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই পাওয়া যায় বলে, কাঠবাদামের দুধ নিয়ম করে খেলে ত্বক হবে ঝকঝকে। আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, ফলে হার্টের জন্যও ভাল।

কফি থেকে স্মুদি— সবতেই জোড়া যায় উদ্ভিজ্জ দুধ। উপকারিতা রয়েছে দুই দুধের। কে, কোনটি বেছে নেবেন তা নির্ভর করবে উদ্দেশ্য এবং ব্যক্তিগত পছন্দের উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement