Nigella Seeds Health Benefits

খাবারে কালো জিরে ফোড়ন দিতে ভালবাসেন? এই মশলাটি রোজ খেলে কী কী উপকার হতে পারে?

কালো জিরেতে রয়েছে ক্যালশিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে ফোলেট, যা শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়। নিয়মিত খাবারে কালো জিরে রাখলে নানা উপকার হতে পারে শরীরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

রান্নায় একটুখানি কালো জিরে ফোড়ন দিলে যে চমৎকার গন্ধ বেরোয়, তাতেই রান্নার ভোল বদলে যায়। বাঙালি রান্নাঘরে আবার সেই কালোজিরের কদর আলাদাই। ইলিশ মাছের ঝোল থেকে শুরু করে রবিবার সকালের ‘সাদা আলুর তরকারি’ গরম সর্ষের তেলে কালো জিরের ফোড়ন না দিলে জমবে না মোটেই। ফোড়নের মশলা হিসাবে কালোজিরের ভক্তসংখ্যা তাই কম নয়। আর স্বাদ বা গন্ধ বৃদ্ধির এই উপাদান স্বাস্থ্যগুণও প্রচুর।

Advertisement

কালো জিরেতে রয়েছে ক্যালশিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে ফোলেট, যা শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়। নিয়মিত খাবারে কালো জিরে রাখলে নানা উপকার হতে পারে শরীরে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কালো জিরেতে রয়েছে ‘থাইমোকুইনোন’ নামের এক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বহুগুণ বাড়িয়ে দেয় এবং বিভিন্ন মরসুমি সংক্রমণ ও ভাইরাসের হাত থেকে রক্ষা করে।

Advertisement

হজমশক্তির উন্নতি: পেটের সমস্যায় কালো জিরে দারুণ কাজ করে। এটি গ্যাস, অম্বল ও পেট ফাঁপার মতো অস্বস্তি কমায়। নিয়মিত কালো জিরে খেলে হজমপ্রক্রিয়া ভাল থাকে।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ: রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কালো জিরে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র ভাল থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

রক্তে শর্করার মাত্রা কমায়: ডায়াবিটিস রোগীদের জন্যও কালো জিরে অত্যন্ত উপকারী। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ব্যথা ও প্রদাহনাশক: হাঁটু বা জয়েন্টের দীর্ঘদিনের ব্যথা কমাতে কালো জিরের তেল বা কালো জিরে বাটা দারুণ কার্যকরী। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের ভেতরের প্রদাহ দূর করে।

স্মৃতিশক্তি ও শ্বাসকষ্ট উপশম: কালো জিরে মস্তিষ্কের রক্তসঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে। এছাড়া, হাঁপানি বা পুরনো শ্বাসকষ্টের সমস্যা উপশমেও এটি উপকারি।

রান্নায় ছাড়া আর কী ভাবে খাওয়া যেতে পারে?

তরকারি, ডাল কিংবা ফোড়নে তো বটেই, প্রতি দিন সকালে যদি সামান্য মধুর সঙ্গে সামান্য কালো জিরে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন তা হলেও শরীর থাকবে ঝরঝরে রোগমুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement