Midnight Snacks

ঘুমপাড়ানি হরমোন তৈরিতে সহায়ক, রাত-বিরেতে খিদে পেলে এমন কোন খাবার রাখবেন হাতের কাছে?

রাত-বিরেতে ঘুম ভাঙলে খাই খাই করে মন? মিষ্টি, চিপ্‌স নয়, হাতের কাছে রাখুন লোভনীয় অন্য এক খাবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:২৬
Share:

রাত-বিরেতে খিদে পাচ্ছে? চিপ্‌স, মিষ্টি, স্যান্ডউইচ নয়, খাবেন কি? ছবি:সংগৃহীত।

রাত হলেই মন বলে কিছু খাই খাই! খিদে তেমন না থাকলেও মন চায় কিছু মিষ্টি খাবার বা লোভনীয় কিছু খেতে। এমন স্বভাব থাকে অনেকেরই। মনকে তুষ্ট করতে চিপ্‌স, মিষ্টি নয়, হাতের কাছে রাখুন এক টুকরো চকোলেট।

Advertisement

মন ফুরফুরে করতে চকোলেটের জুড়ি মেলা ভার! দ্রুত শরীর চনমনে করে তোলে চকোলেট। কিন্তু সেই চকোলেটেই আবার ঘুম পাড়াতেও সাহায্য করতে পারে।

· ডার্ক চকোলেটে থাকে ‘ট্রিপটোফ্যান’ নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। এ ছাড়া, ম্যাগনেশিয়াম পেশি শিথিল করে ঘুম আনতে সাহায্য করে।

Advertisement

· ডার্ক চকোলেট খেলে কর্টিসল (স্ট্রেস হরমোন নামে পরিচিত) কমে, যা পরোক্ষভাবে মেলাটোনিন বাড়াতে সাহায্য করে।

· ডার্ক চকোলেট থাকা ফ্ল্যাভোনয়েডস শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে তা শরীরকে বাঁচায়।

সন্ধে বা রাতের অল্প খিদেয় চকোলেটে কামড় দেওয়া যেতেই পারে, তবে সকলের জন্য তা সমান উপকারী হবে তা নয়। ডার্ক চকোলেট যেমন পরোক্ষে ঘুম আনতে সাহায্য করতে পারে, তেমনই ঘুম তাড়াতেও পারে। কারণ, চকোলেটে থাকে ক্যাফেইন। যাঁদের শরীর ক্যাফিনে সংবেদনশীল, স্বল্পমাত্রার ক্যাফিন শরীরে সক্রিয় ভাবে কাজ করে, তাঁদের জন্য কিন্তু ডার্ক চকোলেট রাতে খাওয়া ঠিক নয়। কারণ, এতে ঘুমের সমস্যা হতে পারে। তবে যেহেতু ডার্ক চকোলেট ক্যালোরির মাত্রা কম, রকমারি খনিজও মেলে এতে, তাই আর পাঁচটা ভাজাভুজি বা মিষ্টির চেয়ে স্ন্যাক্স হিসাবে এক টুকরো চকোলেট অনেক বেশি উপকারী।

সন্ধ্যার পর কোন চকোলেট খাওয়া ভাল?

দুধ চকোলেটে চিনি মেশানো থাকে। ডার্ক চকোলেটে ক্যাফিনের মাত্রা বেশি। যদি এমনিতে ঘুমের সমস্যা না থাকে, তা হলে সন্ধ্যা বা রাতে এক টুকরো ডার্ক চকোলেট খেলে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যাঁরা অনিদ্রার সমস্যায় ভোগেন, তাঁদের আবার সন্ধ্যা বা রাতে ডার্ক চকোলেট না খাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement