Summer Special Salad Recipes

গরমে পেট ঠান্ডা রাখবে, কম পরিশ্রমে টিফিনের জন্য বানিয়ে ফেলুন ৫ রকম সুস্বাদু স্যালাড

স্বাস্থ্যকর খাবার মানেই একঘেয়ে চিকেন স্যালাড নয়। নানা রকম স্যালাড বাড়িতেই বানানো যায় সহজেই। গরমের দিনে কম পরিশ্রমে বানানো যায় এমন কিছু স্বাস্থ্যকর স্যালাডের রেসিপি রইল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:২৪
Share:

স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু স্যালাডের রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

গরমের সময়ে ঘরে ঘরে পেটের সমস্যা হচ্ছে। এ সময়ে বেশি তেলমশলা দেওয়া খাবার বা বাইরের খাবার খেতে বারণই করছেন চিকিৎসকেরা। তাই হালকা খাবারের মধ্যে অনেকেই স্যালাড বেছে নিচ্ছেন। স্যালাড মানেই শুধু শসা, পেঁয়াজ, টম্যাটো নয়। স্যালাড নানা রকম ভাবে বানানো যায়। বাঙালি বাড়িতেও আজকাল ভিন্ন রকম স্যালাড তৈরি হচ্ছে। কারণ এখনকার সময়ে প্রায় সকলেই স্বাস্থ্য সচেতন। স্যালাড যদি খেতে হয়, তা হলে এমন ভাবে বানতে হবে যা গরমের সময়ে পেট ঠান্ডা রাখবে, পেটের সমস্যা দূর করবে। রান্নার ঝক্কি ছাড়া কম পরিশ্রমে বানিয়ে ফেলা যাবে এমন কিছু সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যালাডের রেসিপি রইল।

Advertisement

তরমুজ ও ছানার স্যালাড

তরমুজ বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ঘরে তৈরি ছানা বা পনির টুকরো করে নিন। অলিভ তেলে বা সাদা তেলে হালকা ভেজেও নিতে পারেন। এ বার তরমুজের টুকরো, তার উপরে পনির বা ছানার টুকরো ছড়িয়ে, নুন, সামান্য চাটমশলা ও লেবুর রস দিয়ে পরিবেশ করুন।

Advertisement

গরমে পেট ঠান্ডা রাখবে স্যালাড। ছবি: ফ্রিপিক।

প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড

শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ় নিতে পারেন। যাঁরা চিজ় খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

Advertisement

অঙ্কুরিত মুগ ও কাঁচা আমের স্যালাড

কাঁচা আম হিটস্ট্রোক প্রতিরোধ করে এবং মুগ ডাল প্রোটিনের উৎস। সেদ্ধ করা বা ভেজানো অঙ্কুরিত মুগ ডাল, কুচনো কাঁচা আম, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কাকুচি ও ধনেপাতা মিশিয়ে নিন। উপরে ভাজা মশলা, নুন, গোলমরিচ ও লেবুর রস ছড়িয়ে দিন। ঝাল ঝাল ও টক-মিষ্টি এই স্যালাড খেতে ভাল লাগবে এবং তা স্বাস্থ্যকরও হবে।

কাঁচা পেঁপে ও কুমড়ো বীজের স্যালাড

কাঁচা পেঁপে, গাজর, শসা সরু সরু করে কেটে নিন। ড্রেসিং তৈরি করুন অলিভ অয়েল বা ফেটানো দই, গোলমরিচ, লঙ্কা, রসুনবাটা, লেবুর রস এবং সামান্য ব্রাউন সুগার দিয়ে। সব একসঙ্গে মিশিয়ে স্যালাডের উপর ছড়িয়ে দিন। তিল বা কুমড়োর বীজ উপর থেকে ছড়িয়ে দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement