Monsoon Foods

বর্ষায় বাড়ির খাবার খেয়েও হতে পারে বিষক্রিয়া! রান্না করার পর একটি ভুলেই বাড়ছে সংক্রমণের ঝুঁকি

বর্ষার মরসুমে অনেকেই খাবার বানিয়ে দীর্ঘক্ষণ ফ্রিজের বাইরে রেখে দেন। খাবার নষ্ট হয় না বলে, সকাল থেকে রাত পর্যন্ত হেঁশেলের কাউন্টারে বা খাওয়ার টেবিলের উপরেই রান্না করা খাবার পড়েই থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:০৮
Share:

বর্ষার সময় বাড়ির খাবারও খেতে হবে বুঝেশুনে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বর্ষাকাল মানেই সংক্রমণের মরসুম। তাই এই সময় শরীর চাঙ্গা রাখতে ডায়েটের দিকে নজর দেওয়া জরুরি। খাওয়াদাওয়ায় অনিয়ম করলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে সময় লাগবে না। আর এক বার প্রতিরোধশক্তি কমে গেলে শরীরের জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতাও কমে যায়। ফলে যে কোনও রোগবালাই সহজে বাসা বাঁধে শরীরে। বর্ষার মরসুমে অনেকেই খাবার বানিয়ে দীর্ঘ ক্ষণ ফ্রিজের বাইরে রেখে দেন। খাবার নষ্ট হয় না বলে সকাল থেকে রাত পর্যন্ত হেঁশেলের কাউন্টারে বা খাওয়ার টেবিলের উপরেই রান্না করা খাবার পড়েই থাকে। বর্ষাকালে কিছু খাবার একটু বেশি সময় ফ্রিজের বাইরে রাখলেই সেগুলি জীবাণুদের আঁতুড়ঘরে পরিণত হয়। সেই খাবার খেয়ে বিষক্রিয়া বা ফুড পয়জ়ন হতেও সময় লাগে না। জেনে নিন, বর্ষায় কোন কোন খাবার ফ্রিজের বাইরে রাখা চলবে না।

Advertisement

ভাত: সকালের রান্না করা ভাত অনেকেই রাতের বেলায় খান। ভাত বাইরে ফেলে রাখলে তাতে ব্যাসিলাস সিরিয়াস নামক ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে শুরু করে। বর্ষায় মরসুমে এই ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত হয়। পরে ভাত গরম করে খেলেও সেই ব্যাক্টেরিয়া কিন্তু মরে না। সেই ভাত খেলে হয়েতো স্বাদের কোনও ফারাক বোঝা যায় না, তবে পেটের গন্ডগোল অবধারিত।

দুগ্ধজাত খাবার: দুধ, দই, পনির এবং ফ্রেশ ক্রিমের মতো খাবারগুলি তাপমাত্রার পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। বর্ষাকালের আর্দ্র বাতাস ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধিতে সাহায্য করে। ফলে এই খাবারগুলি সময়ের অনেক আগেই নষ্ট হয়ে যেতে পারে। সমস্যা হল, দুগ্ধজাত পণ্য নষ্ট হওয়ার লক্ষণ সব সময় তাৎক্ষণিক ভাবে বোঝা যায় না। তাই পেটের সংক্রমণ এড়াতে দুগ্ধজাত খাবারগুলি সব সময় ঠান্ডা রাখা এবং ব্যবহারের করেই আবার ফ্রিজে রেখে দেওয়া জরুরি।

Advertisement

রান্না করা ডাল, ঝোল: অনেক পরিবারেই ডাল বা তরকারি এক বারে অনেকটা পরিমাণে রান্না করা হয়। বিষয়টি সুবিধাজনক হলেও, বর্ষাকালে রান্না করা খাবার দীর্ঘ সময় ধরে ঘরের সাধারণ তাপমাত্রায় পাত্রে রেখে দেওয়াটা মোটেও উচিত নয়। এ সব খাবারে জলীয় অংশের পরিমাণ বেশি থাকায় তা ব্যাক্টেরিয়া জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাই রান্না হয়ে গেলে দু’ তিন ঘণ্টার মধ্যেই খাবারগুলি ফ্রিজে তুলে রাখুন।

নারকেল আছে, এমন পদ: চাটনি, ঝোল এবং মিষ্টিতে নারকেল পড়লে খাবারের স্বাদ বেড়ে যায় ঠিকই, কিন্তু বর্ষাকালে খাবারে নারকেল পড়লে সেই খাবার দ্রুত ষ্ট হয়ে যেতে পারে। নারকেলের দুধ দিয়ে তৈরি কোনও খাবারের ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে। তাই এ সব খাবার সঙ্গে সঙ্গে না খেলে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন।

পাউরুটি: বর্ষায় পাউরুটি বাইরে ফেলে না রেখে ফ্রিজে তুলে রাখুন। বর্ষায় তাড়াতাড়ি পাউরুটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু পাউরুটিই নয়, বেক করা কোনও খাবারই এই মরসুমে খুব বেশি ক্ষণ ফ্রিজের বাইরে না রাখাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement