Dumbbells vs. Kettlebells

বাড়িতেই জিম! প্রাথমিক সরঞ্জাম হিসাবে ডাম্বেল না কেটল বেল বেছে নেবেন? দুইয়ের মধ্যে তফাত কী ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৩২
Share:

শরীরচর্চা শুরু করছেন বাড়িতে, ডাম্বেল না কি কেটল বেল— কোনটি বেছে নেবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শরীরচর্চার জন্য জিমে যাওয়ার সময় হচ্ছে না বলে বাড়িতেই জিমের সুবিধা পেতে চান? সরঞ্জামের তালিকায় থাকবে কী কী? ফিজ়িওথেরাপিস্ট আজ়িজ় আশাই এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, প্রাথমিক ভাবে বাড়িতেই জিম করার জন্য রেজ়িস্ট্যান্স ব্যান্ড, রিস্ট/ অ্যাঙ্কল ওয়েট, স্ট্যাটিক সাইকেল, ডাম্বেল, কেটল বেল, জাম্পিং রোপ-সহ অনেক কিছুই রাখা যায়। ওজন নিয়ে শরীরচর্চার জন্য রয়েছে ডাম্বেল এবং কেটল বেলও। প্রাথমিক ভাবে শরীরচর্চা করতে হলে এই দুইয়ের মধ্যে বেছে নেবেন কোনটি?

Advertisement

ডাম্বেল: ডাম্বেল দেখতে কিছুটা বারবেলের মতো। দুই পাশে সমান ওজন থাকে। মাঝে থাকে সোজা রড, যেটি হাতল হিসাবে ব্যবহার করা হয়। পেশি সবল এবং সুগঠিত করতেই এর ব্যবহার হয়।

কেটল বেল: এটিও এক ধরনের ওজন তবে এর গড়ন ডাম্বেলের চেয়ে অনেকটাই আলাদা। এটি দেখতে গোলকের মতো, সেটি ধরার জন্য থাকে আলাদা হাতল। কেটল বেল শুধু এক হাত নয়, দুই হাতেও ধরা যায়। এই ধরনের ওজন দিয়ে শরীরচর্চার সময় শরীরের ভারসাম্য রক্ষা করতে হয়, তার ফলে পেশি শক্তিশালী হয়, ওজনও কমে।

Advertisement

ফিটেনস প্রশিক্ষক অনিকেত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘প্রাথমিক ভাবে ডাম্বেল দিয়ে শুরু করাই ভাল। কারণ, ডাম্বল ধরা সহজ। কেটল বেলও শরীরচর্চায় রাখা যায়। কিন্তু শরীরচর্চার প্রাথমিক পাঠের পর সেটি বেছে নিলে ভাল। কেটল বেল ধরতে বা ভারসাম্য বজায় রেখে ব্যায়াম করতে শুরুতে একটু অসুবিধা কারও কারও হতেও পারে।’’

ডাম্বেল এবং কেটল বেল। কোনটি দিয়ে কী ভাবে শরীরচর্চা করবেন?: ছবি:সংগৃহীত।

কোনটি কী কাজে লাগে?

Advertisement

পেশি সবল করার জন্য, সুগঠিত শরীর পেতেই ডাম্বেল এবং কেটল বেলের ব্যবহার হয়। তবে ডাম্বেল দিয়ে শরীরের প্রতিটি পেশিরই ব্যায়াম হয়। ডাম্বেল দিয়ে যত ধরনের ব্যয়াম করা যায়, ততগুলি কেটল বেল দিয়ে সম্ভব নয়। কিছু ব্যায়াম ডাম্বেল এবং কেটল বেল, দুই সরঞ্জামের ব্যবহারেরই হতে পারে। তবে সুইং বা ছন্দোময় ভাবে শরীর দোলানোর জন্য কেটল বেল ভাল। সেটি ডাম্বেল দিয়ে করা যায় না।

কোন সরঞ্জাম দিয়ে কী ভাবে শরীরচর্চা করা দরকার

শুরুতেই ওজন না তুলে স্ট্রেচিং, স্কোয়াট করার পরামর্শ দিচ্ছেন ফিটনেস প্রশিক্ষক। অনিকেতের কথায়, ‘‘ডাম্বেল নিয়ে শরীরচর্চা শুরুর আগে পুশআপ, মডিফাই পুশআপ (বিশেষত মহিলাদের জন্য), ট্রাইসেপ ডিপস-এর মতো ব্যায়াম দিন তিনেক করে নেওয়া ভাল। তার পরে ফ্লোর ডাম্বেল চেস্ট প্রেস, ডাম্বেল বাইসেপ কার্ল— এই ধরনের ব্যায়ামগুলি শুরু করা যেতে পারে। তবে শুরুতে ৩-৪ কেজির ওজন রাখাই ভাল। ধীরে ধীরে তার মাত্রা বাড়তে পারে।

কেটল বেল দিয়ে সুইং, ডেডলিফ্‌ট-এর মতো এক্সারসাইজ় করা যেতে পারে। বিশেষত সুইং করলে কোর ও পিঠের দিকের পেশির জোর বাড়ে। তা ছাড়া এই ধরনের শরীরচর্চায় শরীরের একাধিক পেশির খুব ভাল ব্যায়াম হয়। তবে কেটল বেল নিয়ে শরীরচর্চায় ভুল হলে, আচমকা আঘাত লাগতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement