Carrots for Weight Loss

গাজর কী ভাবে খেলে মেদ ঝরবে? খুদের ওজন বেড়ে গেলে খাওয়াতে পারেন

গাজর খেলে দ্রুত ওজন কমে। অনেকেই ভাবেন গাজর কাঁচা খেলে বা সেদ্ধ করে খেলে হয়তো লাভ হবে। কিন্তু কী ভাবে খেলে উপকার বেশি হবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯
Share:

গাজর ঠিক কী ভাবে খেলে দ্রুত ওজন কমবে? ছবি: ফ্রিপিক।

গাজরের গুণের শেষ নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো— গাজরের হরেক গুণ। স্বাদ ও স্বাস্থ্যের এমন অনন্য যুগলবন্দি খুব কম সংখ্যক খাবারেই মেলে। চোখ ভাল রাখা থেকে ক্যানসার প্রতিরোধ, পটাশিয়াম, ক্যালশিয়াম ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ গাজরের উপকারী গুণের শেষ নেই।

Advertisement

গাজর খেলে দ্রুত ওজন কমে। অনেকেই ভাবেন গাজর কাঁচা খেলে বা সেদ্ধ করে খেলে হয়তো লাভ হবে। তবে গাজর দিয়ে যদি ডিটক্স পানীয় বানানো যায়, তা হলে ক্যালোরি কমবে খুব তাড়াতাড়ি।

বাড়ির ছোটরা কাঁচা গাজর খেতে চাইবে না, তরকারিতে গাজর দিলেও অনেকে পছন্দ করে না। বেশি করে মিষ্টি দিয়ে ও ঘি সহযোগে গাজরের হালুয়া খেলে কোনও লাভই হবে না। তাই বাড়ির খুদে সদস্যকেও গাজর খাওয়াতে পারেন ডিটক্স পানীয় হিসেবেই। কী ভাবে তা জেনে নিন।

Advertisement

গাজরের ডিটক্স পানীয় বানাবেন কী ভাবে?

৩টি গাজর ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

Advertisement

এক ইঞ্চির মতো আদা কুচি

এক চিমটে দারচিনির গুঁড়ো

এক কাপ জল দিয়ে গাজর, আদা ভাল করে ব্লেন্ড করে নিন। তাতে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণে পাতি লেবুর রস মিশিয়ে উপরে পুদিনা পাতা ছড়িয়ে খেতে পারেন। প্রতি দিন এই পানীয় খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে।

গাজরে থাকে বিটা-ক্যারোটিন নামক একটি উপাদান। বিভিন্ন ক্যারোটিনয়েড ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ গাজর চোখ ভাল রাখে। তাই গাজর খেলে দ্রুত ওজন কমে। ফাইবার বেশি থাকে বলে, বার বার খিদে পাওয়ার প্রবণতাও কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement