Holi celebration

শখ করে নখ বাড়িয়েছেন? দোল খেলতে যাওয়ার আগে ও পরে কী ভাবে নেবেন যত্ন?

রং লাগার পরে ত্বকে র‌্যাশ-ফুস্কুড়ি হতে পারে। ত্বক জ্বালাও করতে পারে। শুধু ত্বক কেন, দোল খেলতে যাওয়ার আগে নখের দিকেও সমান নজর রাখা জরুরি। নখে নং লেগে গেলে তা খুব সহজে তোলা মুশকিল। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৩৭
Share:

দোলের দিনে নখ থাকুক যত্নে। ছবি: সংগৃহীত।

রাত পোহালেই দোল উৎসব। রঙিন হওয়ার দিন। রং শুকনো হোক বা তরল, ভেষজ হোক বা রাসায়নিক দেওয়া— দোলের দিন রং লাগবেই গায়ে। আর এখনকার রঙে যে মানের রাসায়নিক মেশানো থাকে, তাতে ত্বকের সমস্যা হবেই। যাঁদের ত্বক বেশি স্পর্শকাতর তাঁদের সমস্যা আরও বেশি। রং লাগার পরে ত্বকে র‌্যাশ-ফুস্কুড়ি হতে পারে। ত্বক জ্বালাও করতে পারে। শুধু ত্বক কেন, দোল খেলতে যাওয়ার আগে নখের দিকেও সমান নজর রাখা জরুরি। নখে নং লেগে গেলে তা খুব সহজে তোলা মুশকিল। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে।

Advertisement

রঙের ক্ষতিকর প্রভাব থেকে কী ভাবে বাঁচাবেন নখ?

১) দোল খেলতে যাওয়ার আগে গাঢ় রঙের নেলপলিশ পরতে ভুলবেন না। এতে রং সরাসরি নখের সংস্পর্শে আসবে না। আবার নখে রং লেগে রঙিন হবে না। উৎসব শেষ হলে ‘রিমুভার’ দিয়ে নেলপলিশ তুলে ফেললেই যেটুকু রং লাগবে তা উঠে যাবে। ছেলেরা লাগাতে পারেন ট্রান্সপারেন্ট নেল এনামেল।

Advertisement

২) নখের কোণে এক বার রং জমে গেলে মাসখানেক লেগে যায় সেই রং উঠতে। দোল খেলতে যাওয়ার আগে সারা গায়ের মতো নখেও নারকেল তেল দিয়ে মালিশ করতে ভুলবেন না। এ ছাড়া নখের কোনায় কোনায় পেট্রোলিয়াম জেলির পরত দিতে ভুলবেন না। এতে নখের কোণে রং জমতে পারবে না।

৩) রখ খেলতে যাওয়ার আগে নখ কেটে ফেলতে ভুলবেন না। নখ বড় থাকলেই তাতে রং জমবে আর সেই রং তুলতে ঝক্কিও বাড়বে। যদি নেল আর্ট করানো থাকে তা হলে গ্লাভ্‌স পরে দোল খেলাই বুদ্ধিমানের কাজ হবে।

রং খেলার পরের যত্ন

১) রং খেলার পর নখ পরিষ্কারের জন্য একটি ছোট্ট পাত্রে জল নিয়ে তাতে ত্বকের উপযোগী সাবান মিশিয়ে নিন। তাতে হাত ডুবিয়ে রাখুন। তবে গরম জল নয়, ঠান্ডা জলে নখ পরিষ্কার করুন। রং তোলার জন্য অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা ঠিক নয়। রং তোলার জন্য নরম ব্রাশ দিয়ে নখ ঘষে নিন। তবে নখে আগাম নেলপলিশ না থাকলে, রং এক দিনে উঠবে না। সময় দিতে হবে।

৩) নারকেল তেল মেশানো জলে কিছু ক্ষণ আঙুল এবং নখ ডুবিয়ে রাখুন। তার পর পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন। এতেও নখে লেগে থাকা রং পরিষ্কার হবে। সাবান ব্যবহারে ত্বক, নখ রুক্ষ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। এই পদ্ধতিতে তা হবে না। তেল-জলে রং উঠে যাওয়ার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement