Apple-Pear Shaped Body health risks

শরীরের আদল আপেলের মতো না কি নাসপাতির? ভবিষ্যতে হৃদ্‌রোগের ঝুঁকি আছে কি না জানতে পরখ করে নিন

অনেকের চেহারা ছিপছিপে বা ওজনও কম, কিন্তু পেটে অতিরিক্ত মেদ জমে থাকে। কিন্তু সে বিষয়ে তাঁরা সচেতন হন না বহু ক্ষেত্রেই। শরীরের আকারের সঙ্গে কোন ফলের মিল আছে, সেটা জানলেই কিন্তু ডায়াবিটিস, হার্টের রোগের মতো অসুখের ঝুঁকি আছে কি না, তা সহজেই জেনে ফেলা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১০:৫৭
Share:

আপেল না কি নাসপাতি, কোন ফলটির সঙ্গে আপনার শরীরের মিল? ছবি: সংগৃহীত।

শরীরের ওজনই সুস্থতার একমাত্র মাপকাঠি নয়। অনেক ক্ষেত্রে ওজনে হেরফের না হলেও দেহের একাধিক অংশে চর্বি জমে থাকে। আর সেই মেদই দীর্ঘ মেয়াদে নানাবিধ অসুখবিসুখের কারণ হয়ে উঠতে পারে। হার্টের রোগ, ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের ঝুঁকি নীরবে থেকে যেতে পারে শরীরের ভিতরে। অনেকের চেহারা ছিপছিপে বা ওজনও কম, কিন্তু পেটে অতিরিক্ত মেদ জমে থাকে। কিন্তু সে বিষয়ে তাঁরা সচেতন হন না বহু ক্ষেত্রেই। শরীরের আকারের সঙ্গে কোন ফলের মিল আছে, সেটা জানলেই কিন্তু ডায়াবিটিস, হার্টের রোগের মতো অসুখের ঝুঁকি আছে কি না, তা সহজেই জেনে ফেলা যায়।

Advertisement

শরীরের আকারকে সাধারণত দু’টি ভাগে ভাগ করা হয়। একটি হল আপেলের মতো আর একটি নাসপাতির মতো। যে মানুষের শরীরের গঠন আপেলের মতো, তাঁদের ক্ষেত্রে শরীরের মূল ফ্যাটটা জমে শরীরের মধ্যভাগে। এঁদের কোমরের নীচের ভাগে অর্থাৎ ঊরু এবং পশ্চাৎদেশে তেমন ফ্যাট লক্ষ করা যায় না। আর অন্য দিকে, যাঁদের শারীরিক গঠন নাসপাতির মতো তাঁদের কিন্তু ফ্যাটটা জমে মূলত ঊরু এবং পশ্চাৎদেশেই।

আপেল আকৃতির শারীরিক গঠনে নিতম্বের তুলনায় কোমর তুলনামূলক ভাবে বড় হয়। এই গড়নে নিতম্ব সরু, মধ্যভাগ ভরাট এবং পেটের চারপাশে মেদ বেশি থাকে। শরীরের মধ্যভাগে অতিরিক্ত চর্বি জমা মোটেও ভাল কথা নয়। শরীরের মধ্যভাগে জমা ভিসেরাল ফ্যাটের কারণে মেটাবলিক সিন্ড্রোম লক্ষ করা যায় শরীরে। এই কারণে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবিটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

Advertisement

শারীরিক গঠন নাসপাতির মতো হলে নিতম্ব কোমরের তুলনায় বড় হয়। সরু ঊর্ধ্বাঙ্গ এবং সুগঠিত কোমর। এই ধরনের শারীরিক গঠন হলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি অনেকটাই কমে। তবে হৃদ্‌রোগ, ডায়াবিটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম হলেও এই ‌ধরনের শরীরে আবার অস্টিয়োআর্থ্রাইটিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেশি।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement