Side-effects of no Raw Garlic

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে খালি পেটে রসুন খান অনেকেই! অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?

সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদ্‌রোগের আশঙ্কা অনেকটা কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত জমাট বাঁধে না। কিন্তু কাদের জন্য খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২০:২০
Share:

খালি পেটে রসুন খেলে কাদের সমস্যা হতে পারে? ছবি: সংগৃহীত।

অনেক গুণ। চোখ ভাল রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ— নিয়মিত রসুন খেলে শরীরের বহু উপকার হয়। কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় সকালে খালি পেটে রসুন খেলে। এক কোয়া রসুন হয় খালি পেটে খাওয়ার গুণ আরও বেশি, এমনই বলছে হালের গবেষণা। আমেরিকার ইউনিভার্সিটি অব কানেটিকাট স্কুল অব মেডিসিন রসুন নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে সেখানে কয়েকটি কথা বলা হয়েছে।

Advertisement

খালি পেটে রসুনে কী উপকার?

১) সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদ্‌রোগের আশঙ্কা অনেকটা কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত জমাট বাঁধে না।

Advertisement

২) রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন। বিশেষ করে রোজ যদি কেউ এক কোয়া রসুন খান।

৩) অনেকেই সারা বছর সর্দি-কাশির সমস্যায় ভোগেন। ঠান্ডা লাগা কমতেই চায় না। তাঁরা যদি নিয়মিত সকালে খালি পেটে এক কোয়া রসুন রোগ প্রতিরোধশক্তি বাড়ে। সংক্রমণের ঝুঁকি কমে।

৪) শরীরকে দূষণ মুক্ত করতে রসুন খুবই কার্যকর। সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরে জমা টক্সিন দ্রুত সাফ হয়ে যায়।

৫) বিভিন্ন গবেষণা বলছে, রোজ রসুন খেলে বিশেষ কিছু ধরনের ক্যানসারের মোকাবিলা করা যায়। পাকস্থলী এবং মলাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় রসুন।

উপকারী হলেও সবার জন্য নয়

১) যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, কাঁচা রসুন খেলে তাঁদের সমস্যা বেড়ে যেতে পারে। এর ফলে বুকে জ্বালাভাব, সারা ক্ষণ টেকুর ওঠার মতো উপসর্গ দেখা দিতে পারে।

২) এ ছাড়া যাঁরা রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তাঁদেরও কাঁচা রসুন খাওয়া উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement