Fitness Tips: সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে শরীরচর্চা করছেন? কী হচ্ছে এর ফলে

খুব কঠোর শরীরচর্চা বা খেলতে যাওয়ার আগে ভরপেট খেলে শরীর খারাপ হতে বাধ্য। তবে একদম খালি পেটে খেলাধুলো করলে অন্য বিপদের আশঙ্কা থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৪:২৮
Share:

একদম খালি পেটে ব্যায়াম করলে কি কোনও রকম সমস্যা হতে পারে? ছবি: সংগৃহীত

করোনার বাড়বাড়ন্তে অনেক বাঙালিই স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে খানিক শরীরচর্চা করার অভ্যাস তৈরি করেছেন অনেকেই। আবার কেউ কেউ তেমন ব্যায়াম না করে সকালে কোনও স্পোর্ট খেলার দিকেও ঝুঁকেছেন। কিন্তু খালি পেটে খেলাধুলো করা যায় কি? বিশেষজ্ঞদের মতে যাঁরা নিয়মিত কোনও স্পোর্ট খেলতে যান, তাঁদের খেলার আগে বিশেষ কিছু না খাওয়াই শ্রেয়। শরীরে জমে থাকা সুগার বা গ্লাইকোজেনে থাকে এনার্জি। সকালবেলা এক ঘণ্টা খেলার জন্য সেটাই যথেষ্ট। আপনি যদি সকালবেলা দৌড়তে যান, তা হলেও একই জিনিস প্রযোজ্য।

Advertisement

ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক সমীক্ষায় বোঝার চেষ্টা করা হয় খালি পেটে খেলার উপকার কী। পেট খালি থাকায় খেলোয়াড়দের কোনও অসুবিধা হচ্ছে কি না, সেটাও দেখা হয়েছিল এই সমীক্ষায়। খেলা শেষে তাঁরা বেশি খেয়ে ফেলছেন কি না, কিংবা সারা দিনে কতটা ফ্যাট ঝরছে, নজর দেওয়া হয়েছিল সব কিছুর দিকেই।

১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়। অর্ধেক জনকে এক ঘণ্টার ট্রেডমিলে দৌড়নোর আগে প্রাতরাশ দেওয়া হয়। বাকিদের নয়। শরীরচর্চার পর তাঁদের সকলকে চকোলেট মিল্কশেক দেওয়া হয়। দুপুরে কে কতটা পাস্তা খেতে পারছেন, তা দেখা হয় প্রত্যেক দিন।

Advertisement

প্রতীকী ছবি।

এই সমীক্ষার শেষে দেখা যায় খালি পেটে শরীরচর্চা করতে কোনও রকম অসুবিধাই হয়নি। যাঁরা না খেয়ে শরীরচর্চা করছেন, তাঁরা বাকি দিনে বেশি খাবার খেয়ে ফেলছেন, এমন কোনও লক্ষণও চোখে পড়েনি।

কী বিপদ হতে পারে

রক্তে শর্করা মাত্রা খুব পড়ে গেলে খেলাধুলোর সময় জ্ঞান হারিয়ে ফেলার আশঙ্কা থাকে। ৫৫ বছরের বেশি বয়স হলে অবশ্যই অল্প কিছু খেয়ে শরীরচর্চা করতে হবে। পেট খালি থাকলে অনেকে বেশি ক্লান্ত হয়ে খুব বেশি ব্যায়াম করতে পারবেন না। তাই অর্ধেক কলা বা একটা সেদ্ধ ডিম খেয়ে শরীরচর্চা করতে পারেন যে কেউ-ই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement