Ghee Coffee Recipe

তারকাদের নতুন প্রিয় ঘি কফি চেখে দেখার শখ? সুস্বাদু, স্বাস্থ্যকর পানীয় বানানোর বিশেষ পদ্ধতি জানেন তো?

সকালে খালি পেটে বা ডায়েটের অংশ হিসেবে কফিতে খাঁটি গাওয়া ঘি মিশিয়ে খাওয়া হয়। অঢেল উপকারিতা রয়েছে বলে করিনা কপূর খান, শিল্পা শেট্টী, কৃতি সেনন, রকুলপ্রীত সিংহের মতো তারকারা এই পানীয়ে মজেছেন। আপনি কী ভাবে বানাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:০১
Share:

করিনা-শিল্পার মতো কফি আপনিও বানান ছবি: সংগৃহীত।

সকালে ঘুম কাটানোর অস্ত্র হোক বা শরীরচর্চার আগের পানীয়, ঘি মেশানো কফি পান করার ধুম পড়েছে বলিউড থেকে টলিউডে। শরীরের শক্তিবৃদ্ধি থেকে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে নতুন এই পানীয়ে মজেছেন করিনা কপূর খান, শিল্পা শেট্টী, কৃতি সেনন, রকুলপ্রীত সিংহের মতো তারকারা। ঘি কফিকে কেউ কেউ আবার ‘বুলেটপ্রুফ কফি’ও বলেন। কিন্তু কফিতে কেবল ঘি মেশালেই এই কফির স্বাদ মিলবে না। নির্দিষ্ট নিয়ম মেনে আপনিও বানাতে পারেন এই কফি।

Advertisement

কালো কফিতে ঘি মেশানোর পন্থা। ছবি: সংগৃহীত

সকালে খালি পেটে বা ডায়েটের অংশ হিসাবে কফিতে খাঁটি গাওয়া ঘি মিশিয়ে খাওয়া হয়। এতে বিপাকীয় স্বাস্থ্য ভাল থাকে, দ্রুত ওজন কমে, দীর্ঘ ক্ষণ পেট ভরা রাখে এবং তাৎক্ষণিক বল পাওয়া যায়। পাশাপাশি মনোযোগ বাড়ায়, অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। তা হলে কেবল তারকারা কেন, আপনিও বানিয়ে নিন এই পানীয়।

উপকরণ

Advertisement

১ কাপ সদ্য বানানো কালো কফি

১ চা চামচ ঘি (গরুর দুধের খাঁটি)

এক চিমটে দারচিনি গুঁড়ো (না-ও দিতে পারেন)

২-৩ ফোঁটা ভ্যানিলা একস্ট্র্যাক্ট (না-ও দিতে পারেন)

ধাপে ধাপে শিখে নিন

· ফ্রেঞ্চ প্রেসে হোক, বা পোর ওভার, অথবা ইনস্ট্যান্ট বা ফিল্টার— যেমন পদ্ধতিতে অভ্যস্ত তেমন ভাবেই কালো কফি বানিয়ে নিন।

· ধীরে ধীরে গরম কফিটি একটি ব্লেন্ডারে ঢেলে ফেলুন।

· এ বার ঘি ঢেলে ব্লেন্ডারে মিশিয়ে নিন মিহি করে।

· তার পর দারচিনি গুঁড়ো ও ভ্যানিলা একস্ট্র্যাক্ট মিশিয়ে আরও এক বার ঘুরিয়ে নিন।

· ১৫-২০ সেকেন্ড ঘুরিয়ে নিলে দেখবেন বেশ ঘন হয়ে উঠবে মিশ্রণটি। ফেনাও তৈরি হয়ে যাবে।

· নরম টেক্সচার পেতে দ্রুত কাপে ঢেলে নিন। ভাল করে চামচ দিয়ে নাড়িয়ে খেয়ে ফেলুন ঘি কফিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement