Drinks for Constipation Relief

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা থেকে মুক্তি হবে, রোজ সকালে পান করতে হবে তিন রকম পানীয়

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি, এমন বেশ কিছু খাবারও রয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে যেগুলি এড়িয়ে যাওয়াই সমীচীন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:৪২
Share:

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমবে, সকাল সকাল পান করুন তিন রকম পানীয়। ছবি: ফ্রিপিক।

কোষ্ঠকাঠিন্যের কষ্ট বলে বোঝানোর নয়। যিনি ভুক্তভোগী, তিনিই জানেন। কোষ্ঠকাঠিন্য থাকলে খাবার মেপে খেতে হয়, তেলমশলা দেওয়া খাবার একেবারে বাদ দিতে হয়। ফাইবার সমৃদ্ধ খাবার যত বেশি খাওয়া যাবে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ততই সহজ হবে। সেই সঙ্গে বেশি করে জল খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ওষুধ খেয়ে হোক বা ঘরোয়া টোটকা মেনে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। এর জন্য শুধু ওষুধ নয়, খেতে হবে কিছু বিশেষ রকম পানীয়।

Advertisement

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাবে কী কী পানীয়?

আনারস-কলার ডিটক্স স্মুদি

Advertisement

আনারসের টুকরো এক কাপের মতো, তার সঙ্গে লাগবে একটি পাকা কলা, এক কাপ আমন্ডের দুধ ও এক চা চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। এই স্মুদি খেতেও উপাদেয়, পেটও ভাল রাখবে।

অ্যালো ভেরা ও আমলকির রস

Advertisement

অ্যালোভেরা অন্ত্রের প্রদাহ কমায় এবং আমলকি হজমে সাহায্য করে। ২টি আমলকি পিষে রস করে নিন। এর সঙ্গে এক চামচ অ্যালো ভেরার রস অল্প জলে মিশিয়ে নিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে সকালে খালি পেটে খেলে হজম ভাল হবে, শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে।

পেঁপে-দইয়ের স্মুদি

একটি গোটা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার মিক্সারে ভাল করে পিষে নিয়ে তার সঙ্গে এক কাপ দই ও এক চামচ মধু মিশিয়ে নিন। খুব মিহি করে মিশ্রণ তৈরি করতে হবে। এই স্মুদিও পেটের জন্য খুবই ভাল। নিয়মিত খেলে হজমশক্তি বাড়বে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement