Weigh Loss Tips

৩ ভুল: রোজ হচ্ছে বলেই ঘন ঘন খিদে পাচ্ছে, আর ওজনও কমছে না

খাবার দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়লে, রোগা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমাতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৩:১৬
Share:

খাবার খান নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

বাড়ি থেকে খাওয়াদাওয়া করে অফিসে এলেন। কাজ খানিকটা এগোতেই না এগোতেই পেটের মধ্যে খিদেটা যেন মোচড় দিয়ে উঠল। অমনি চকোলেট, বিস্কুট খেয়ে নিলেন। প্রায়দিনই এমনই হয়। অথচ চাইছেন রোগা হতে। তবে ঘন ঘন খেতে থাকলে রোগা হওয়া মুশকিলের। খাবার দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়লে, রোগা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমাতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

Advertisement

ফাইবার না খাওয়া

ফাইবারে সমৃদ্ধ খাবার বেশি করে খান। ফাইবার দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে পেট ভর্তি থাকলে বার বার খাবার খাওয়ার প্রবণতাও কমে। সামনে পছন্দের খাবার থাকলেও পেট ভরা থাকলে খাওয়ার প্রবণতা অনেকটাই কমে। তাই পেট খালি না রাখাই ভাল।

Advertisement

প্রোটিন না খাওয়া

শরীরে প্রোটিনের ঘাটতি তৈরি হলে অনেক সময়ে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই শরীরে প্রোটিনের পরিমাণ পর্যাপ্ত রাখতে প্রোটিনে সমৃদ্ধ খাবার বেশি করে খান। মাংস, মাছ, ডিম, গ্রিক ইয়োগার্টে প্রোটিন রয়েছে ভরপুর পরিমাণে। সারা ক্ষণ খিদে পেলে প্রোটিন আছে এমন খাবার বেশি করে খান।

Advertisement

জল পরিমাণে কম খাওয়া

ওজন ঝরানোর ডায়েটে জল বেশি করে খাওয়ার কথা বলে থাকেন পুষ্টিবিদেরা। শরীর আর্দ্র থাকলে ওজন কমানো সহজ হয়। ঠিক একই ভাবে জল বেশি করে খেলেও সারা ক্ষণ খাই খাই ভাবটা অনেক কমবে। খিদেও কম পাবে। অনেক সময়ে হজমের গোলমালের কারণে বেশি খিদে পায়। সঠিক পরিমাণে জল খেলে এই সমস্যা আর হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement