Yoga for Leg Cramps

যখন তখন পায়ের শিরায় টান ধরে? হাঁটুর ব্যথায় কাতর, যোগাসনের ৩ সহজ পদ্ধতিতেই যাবতীয় ব্যথাবেদনা নির্মূল হবে

পায়ের ব্য়থা ভুগছেন। কখনও পায়ের শিরায় টান ধরছে, আবার কখনও গোড়ালি ফুলে যাচ্ছে। কী কী ব্যায়াম করলে ব্যথা কমবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৪৭
Share:

পায়ের ব্যথা কমবে কী কী আসন অভ্যাস করলে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

উঠতে ব্যথা, বসতে ব্যথা। হাঁটলে ব্যথা, একটানা দীর্ঘ ক্ষণ বসে থাকলে ব্যথা। ২৫-এর তরুণী থেকে পঞ্চাশোর্ধ্ব প্রৌঢ়— পায়ের ব্যথায় অনেকেই জর্জরিত। মাঝেমাঝে যন্ত্রণা এত ভয়াবহ হয়ে ওঠে যে, চলাফেরা বন্ধ হয়ে যায়। রাতে শুয়ে পায়ের শিরায় টান ধরে। পায়ে যন্ত্রণার বিভিন্ন কারণ থাকতে পারে। ক্যালশিয়ামের ঘাটতি, ভিটামিন ডি-র অভাব, বেশি ওজন— সম্ভাব্য কারণের শেষ নেই। অনেক সময় পায়ে রক্ত চলাচল স্বাভাবিক না হলেও পায়ে ব্যথা হয়। এ সব সমস্যারই সমাধান হতে পারে সহজ যোগাসনে।

Advertisement

জানু শীর্ষাসন

দুই পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে নিয়ে আসুন। ডান পায়ের পাতার নীচের দিকটি বাঁ ঊরুর সঙ্গে লেগে থাকবে আর বাঁ পা সামনের দিকে ছড়িয়ে থাকবে। দু’হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। শরীর ঝুঁকিয়ে কপাল বাঁ পায়ের হাঁটুতে এবং দুই কনুই বাঁ পায়ের দু’পাশে মেঝেতে রাখার চেষ্টা করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রাখুন।

Advertisement

পার্শ্বোত্তনাসন

সোজা হয়ে দাঁড়ান। দুই পায়ের মধ্যে ২ ফুটের মতো দূরত্ব রাখুন। দুই পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। এ বার শরীর ঝুঁকিয়ে দুই হাত দিয়ে মাটি স্পর্শ করতে হবে। প্রথমে দুই হাত বাঁ পায়ের কাছে নিয়ে গিয়ে পায়ের পাতার দু’পাশে মাটিতে রাখুন। পরে ডান পায়ে একই ভঙ্গি করতে হবে। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে দিন। পায়ের পাতার কাছে মাথা নিয়ে যেতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে। ধীরে ধীরে আয়ত্তে আসবে।

হাফ স্কোয়াট

এই ব্যায়াম করতে হবে দাঁড়িয়ে। হাত দু’টি সামনের দিকে তুলে রাখুন, চাইলে মুঠোও করতে পারেন। এ বার অল্প বসার চেষ্টা করুন। তবে পুরোপুরি নয়, অর্ধেক বসার ভঙ্গি পর্যন্ত রেখেই উঠে পড়ুন। এ ভাবে অন্তত ১০টি সেট করতে হবে। এই হাফ স্কোয়াট করতে সাধারণত ব্যথা হওয়া উচিত নয়। তবে কারও ব্যথা হলেও তা সাময়িক। নিয়মিত অভ্যাস করলে স্কোয়াট বা হাফ স্কোয়াটে ব্যথা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement