kitchen hacks

গরম জলে কিংবা ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাচ্ছেন? শরীরে সমস্ত পুষ্টিগুণ আদৌ পৌঁছোচ্ছে তো?

রোজ যে যে গুণের আশায় লেবু-জল খাচ্ছেন, তার অর্ধেকটাই শরীরে ঢুকছে না, শুধুমাত্র ভুল কায়দায় খাচ্ছেন বলে। সঠিক কায়দাটি কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:৪৮
Share:

রোজ লেবু খাচ্ছেন, তবে লাভ হচ্ছে কি? ছবি: সংগৃহীত।

রোজ সকালে উঠে লেবু-জল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। ঈষদুষ্ণ জলে লেবু ভাল করে চিপে নিয়ে সেই জল ঢকঢক করে খেয়ে নিলেই তো কেল্লাফতে! এই ধারণাই রয়েছে বেশির ভাগ মানুষের। অথচ রোজ যে যে গুণের আশায় লেবু-জল খাচ্ছেন, তার অর্ধেকটাই শরীরে ঢুকছে না, শুধুমাত্র ভুল কায়দায় খাচ্ছেন বলে।

Advertisement

নয়ডা নিবাসী চিকিৎসক নুপূর জৈনের মতে, লেবুর রসে নয়, লেবুর যে অংশগুলি আমরা ফেলে দিই, তাতেই কিন্তু লুকিয়ে রয়েছে মূল পুষ্টিগুণ। নুপূর বলেন, ‘‘লেবুর খোসায় থাকে ডিলেমোনিন। এই উপাদানটি লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং ক্যানসারাক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে। লেবুর খোসার নীচে যে সাদা স্তর থাকে, তাতে হেসপেরিডিন নামক যৌগ থাকে। এই যৌগ রক্ত সঞ্চালনের হার বৃদ্ধিতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। গোটা লেবু খেলে পেকটিন নামক যৌগ শরীরে যায়, এই যৌগ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।’’

তা হলে লেবু কী ভাবে খাবেন?

Advertisement

গোটা লেবু ভাল করে ধুয়ে নিয়ে জ়িপলক পাউচে ভরে ফ্রিজ়ারে রেখে দিন। লেবু পুরোপুরি জমে গেলে সেটি বার করে গ্রেট করে নিন। এ বার গ্রেট করা লেবুর অংশ জলে মিশিয়ে বা খাবারে মিশিয়ে খেতে হবে। এ বাবে লেবু খেলে তার মধ্যে থাকা সব রকম ফাইটোনিউট্রিয়্যান্ট শরীরে পৌঁছোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement