Elon Musk Breakfast

ডিম ও মাংসে ভরা পাত, প্রাতরাশে কী খেয়ে ফিট থাকেন ইলন মাস্ক? মেনুতে ৩টি খাবারের মেলবন্ধন

ইলন মাস্কের দিন শুরু হয় প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট দিয়ে। তাতে থাকে মোট ৩টি উপকরণ। যার ফলে সারা দিন শরীরে শক্তির ঘাটতি হয় না। কী খান তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:২৪
Share:

ইলন মাস্কের খাদ্যাভ্যাস। ছবি: সংগৃহীত।

আমেরিকার ধনকুবের তথা এক্স প্ল্যাটফর্মের মালিক। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি। সেই ইলন মাস্ক কিন্তু নিজের সকালটা শুরু করেন সাদামাঠা খাবারেই। নিজের দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতরাশ স্থির করেছেন তিনি।

Advertisement

ইলনের দিন শুরু হয় প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট দিয়ে। তাতে থাকে মোট ৩টি উপকরণ। মাংসের স্টেক, অমলেট আর কফি। আমেরিকান জলখাবারের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই স্টেক। তার সঙ্গে ডিমের পোচ বা অমলেট রাখেন অনেকেই। মাস্কও তাঁদের মধ্যে এক জন।

মাস্ক সাধারণত সকাল ৯টা নাগাদ ঘুম থেকে ওঠেন। তার পর উচ্চ-প্রোটিন সমৃদ্ধ প্রাতরাশ দিয়ে পেট ভরান। স্টেক হল বিদেশি মাংস রান্নার একটি পদ্ধতি। যেখানে মাংসের একটি বড় চ্যাপ্টা টুকরোকে ঝলসে নিয়ে সামান্য মশলা সহযোগে রান্না করে পরিবেশন করা হয়। মাংসের স্টেক থেকে প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রন পায় শরীর। এর ফলে সারা দিন গায়ে বল পাওয়া যায়। শক্তি ও এনার্জি ধরে রাখা যায় সহজে। ও দিকে পাতে ডিম থাকা মানেই প্রোটিনের চাহিদা নিয়ে যথেষ্ট সচেতন মাস্ক। পাশাপাশি, ডিমের কারণে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও পায় শরীর। আর সঙ্গে থাকে কফি, যা ক্যাফিনের মাধ্যমে মস্তিষ্ককে দ্রুত সক্রিয় করে তোলে।

Advertisement

সুতরাং, দিনের শুরুতেই ক্লান্তির ছিটেফোঁটা থাকে না। আর সেই শক্তিই ধরে রাখা যায় দিনের শেষ পর্যন্ত। এমন ভাবেই তাঁর প্রাতরাশের পরিকল্পনা করা হয়েছে। তা ছাড়া প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখে, রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করে এবং কাজের মধ্যে বার বার খিদে পাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, ডিম বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে থাকে সম্পূর্ণ প্রোটিন। অর্থাৎ শরীরের প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিডই এতে পাওয়া যায়।

যদিও ইলনের খাদ্যাভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর বললে ভুল হবে। কারণ, মাঝে মধ্যে সকালে তিনি মিষ্টিতে ভরপুর ডোনাটও খেতে পছন্দ করেন। আমেরিকার ধনকুবেরের কাছে স্বাস্থ্যের চেয়ে স্বাদকোরকের কদর বেশি। তবে সকালের খাওয়াদাওয়া দেখে অন্তত বোঝা যায়, সারা দিন ধরে শরীরে শক্তির জোগান দিতে যথেষ্ট পুষ্টিকর খাবারই পছন্দ তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement