Chia Seeds Benefits

কোষ্ঠকাঠিন্য দূর করে চিয়াবীজ! তবে গোটা না গুঁড়ো করে, কী ভাবে খেলে উপকার বেশি?

চিয়া বীজ হজমে সমস্যা করতে পারে। তাই এটি সাধারণত জলে ভিজিয়েই খাওয়া হয়। তবে জলে ভিজিয়ে না গুঁড়ো করে, কী ভাবে খেলে বেশি উপকার পাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
Share:

চিয়াবীজ গুঁড়ো করে খেলে কি বেশি উপকার পাবেন? ছবি: সংগৃহীত।

শরীরে জলের ঘাটতি পূরণ থেকে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা— চিয়া বীজের অনেক গুণ। সহজপাচ্য ফাইবার, প্রোটিন, হার্টের পক্ষে উপকারী ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, সবই রয়েছে এই বীজে। পাশাপাশি, বিপাকহার বাড়িয়ে তুলতেও সাহায্য করে চিয়াবীজ। তাই স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই চিয়া বীজের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। জলে ভিজিয়ে, পুডিং কিংবা স্যালাডে ছড়িয়েও খাওয়া যায় এই বীজ।

Advertisement

চিয়া বীজ হজমে সমস্যা করতে পারে, তাই এটি সাধারণত জলে ভিজিয়েই খাওয়া হয়। তবে জলে ভিজিয়েই নিলেই কি হল না গুঁড়ো করে খেলে বেশি উপকার পাবেন?

পুষ্টিবিদদের মতে চিয়াবীজ গুঁড়ো করেই খাওয়াই বেশি স্বাস্থ্যকর। কেন জানেন?

Advertisement

১) গোটা চিয়া বীজে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। উদ্ভিজ্জ প্রোটিন এবং দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ চিয়াবীজ গুঁড়ো করে নিলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। পুষ্টিবিদদের মতে, গুঁড়ো করে নিলে শরীরে চিয়াবীজের শোষণ আরও ভাল হয়, তাই চিয়াবীজের পুষ্টিগুণ শরীরে পৌঁছোয় আরও ভাল ভাবে। ওমেগা ৩, প্রোটিন আর অ্যান্টি-অক্সিড্যান্ট বেশি মাত্রায় শরীরে পৌঁছোয়।

২) শরীরে জলের ঘাটতি মেটাতে চিয়াবীজ খুবই উপকারী। চিয়াবীজের ভিতরে থাকা দ্রবণীয় ফাইবার বেশি মাত্রায় জল শোষণ করে। পুষ্টিবিদের মতে চিয়াবীজ গুঁড়ো করে নিলে জল শোষণের ক্ষমতা আরও বেড়ে যায়। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে গুঁড়ো চিয়াবীজ বেশি উপকারী।

৩) চিয়াবীজ অনেকেরই হজম করতে সমস্যা হয়। পেটের সমস্যার জন্য গুঁড়ো করা চিয়াবীজ বেশি উপকারী। গুঁড়ো চিয়াবীজ শরীরে দ্রুত মিশে যেতে পারে। এতে ছোট ছোট মাপের ফ্যাটি অ্যাসিডের চেন তৈরি হয়। ফলে এটি অনেক বেশি সহজপাচ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement