Dream Interpretation

মাঝেমধ্যেই স্বপ্নের দুনিয়ায় হানা দেয় বাঘ? কখনও সে একা আসে, কখনও বা সদলবলে? এর অর্থ জেনে নিন

অনেকেই স্বপ্নে নানা পশুর দেখা পান। সেই সকল স্বপ্ন আমাদের মনে নানা ভাবনার সৃষ্টি করে। বিশেষ করে, স্বপ্নে যদি দেখা যায় যে বাঘ আমাদের তাড়া করছে, তা হলে যেমন হাসি পায়, তেমনই বিভিন্ন চিন্তাও আসে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:৫৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্ন মানেই হরেক রকম আজগুবি জিনিসের দেখা পাওয়া। বাস্তবের সঙ্গে যার কোনও মিল নেই, স্বপ্নের দুনিয়ায় আমরা বেশির ভাগ সময় সে সকল বস্তুরই দেখা পাই। যদিও শাস্ত্র জানাচ্ছে, স্বপ্নের সব বস্তুই কিছু না কিছু অর্থ বহন করে আনে। অনেকেই স্বপ্নে নানা পশুর দেখা পান। সেই সকল স্বপ্ন আমাদের মনে নানা ভাবনার সৃষ্টি করে। বিশেষ করে, স্বপ্নে যদি দেখা যায় যে বাঘ আমাদের তাড়া করছে, তা হলে যেমন হাসি পায়, তেমনই বিভিন্ন চিন্তাও আসে। বাঘের স্বপ্ন শুভ না অশুভ তা নির্ভর করছে স্বপ্নে বাঘটিকে কী অবস্থায় দেখছেন তার উপর। জেনে নিন স্বপ্নে বাঘ দেখার অর্থ কী।

Advertisement

স্বপ্নের বাঘের দেখা পাওয়ার অর্থ কী?

বাঘ বসে বা দাঁড়িয়ে আছে: স্বপ্নে যদি বাঘকে শান্ত ভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে দেখেন, তা হলে বুঝবেন জীবনে শুভ পরিবর্তন আসছে। এই স্বপ্ন দেখলে চিন্তার কোনও কারণ নেই। ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখুন, আপনার সঙ্গে ভাল কিছুই ঘটবে।

Advertisement

আক্রমণাত্মক বাঘ: আক্রমণাত্মক বাঘ, সে আপনাকে তাড়া করুক বা অন্য কাউকে, এমন বাঘের স্বপ্ন দেখা শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এটি আত্মবিশ্বাস ও সাহসের অভাব নিদর্শন করে। শীঘ্রই তার জন্য আপনাকে কোনও সমস্যায় পড়তে হতে পারে। এমন স্বপ্ন দেখলে আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করা উচিত।

বাঘের দল: স্বপ্নে যদি অনেকগুলি বাঘকে একসঙ্গে ঘুরে বেড়াতে বা বসে থাকতে দেখেন, তা হলে বুঝবেন শীঘ্রই আপনি কোনও নতুন বন্ধু লাভ করতে চলেছেন। আপনারা একসঙ্গে এমন কোনও কাজ করতে পারবেন যা আপনাদের সফলতার শীর্ষে পৌঁছিয়ে দেবে।

বাঘ খাচ্ছে: বাঘ খাচ্ছে এমন স্বপ্ন দেখাও শুভ। এর মানে শত্রুরা যতই চেষ্টা করুক না কেন আপনার ক্ষতি করে উঠতে পারবেন না। উল্টে আপনি তাঁদের পরিকল্পনা ভেস্তে দিয়ে সফল হতে পারবেন।

বাঘ জল পান করছে: কোনও বিবাহিত ব্যক্তির বাঘেদের জল পান করার স্বপ্ন দেখা শুভ। এই স্বপ্ন দাম্পত্যজীবনে সুখ বৃদ্ধির ইঙ্গিত দেয়। কোনও অবিবাহিত ব্যক্তিরও এই স্বপ্ন দেখা শুভ বলেই বিবেচিত হয়। এর অর্থ, বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যা বা আইনি ঝামেলা থেকে নিস্তার মিলবে শীঘ্রই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement