Salt Water Ritual

হাত ধোয়ার জলে হেঁশেলের এক অতি সাধারণ উপাদান মেশালেই ঘটবে চমক! খারাপ সময় কাটিয়ে উঠবেন নিমেষে

অনেকেই জানেন না যে, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে কিছু সহজ টোটকার কথাও বলা রয়েছে। সেই রকমই একটি টোটকার কথা জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৪:০৯
Share:

ছবি: (এ আই সহায়তায় প্রণীত)।

এক জন মানুষের জীবনে কমবেশি যে সকল সমস্যা আসতে পারে, তার প্রায় প্রত্যেকটিরই নানা প্রতিকারের কথা জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। কিন্তু সেগুলি নিয়ে বেশির ভাগ মানুষেরই একটাই অভিযোগ। টোটকাগুলি খুবই সময়সাপেক্ষ। ব্যস্ত জীবনে পুঙ্খানুপুঙ্খ ভাবে সে সকল টোটকা মেনে চলা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে সুফল প্রাপ্তিও ঘটে না। তবে অনেকেই জানেন না যে, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে কিছু সহজ টোটকার কথাও বলা রয়েছে। সেই রকমই একটি টোটকার কথা জেনে নিন।

Advertisement

টোটকা:

এই টোটকাটি পালনের জন্য দরকার কেবল নুনের। প্রতি দিন রাতে হাত ধোয়ার জলে এক চিমটে নুন মিশিয়ে নিলেই ঘটবে চমক। শুনতে অবাক লাগলেও, নিয়মিত নুনজলে হাত ধুয়ে চললেই পরিবর্তন চোখে পড়বে।

Advertisement

কখন করতে হবে?

দিনে যত বার হাত ধোবেন, তত বারই যে সেই জলে নুন মেশাতে হবে এমন কোনও ব্যাপার নেই। দিনে এক বার এই কাজ করতে পারলেই জীবন সহজ হয়ে উঠবে। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগের সময়কাল এই টোটকা পালনের জন্য শ্রেষ্ঠ মনে করা হয়। এই দুই সময়ের মধ্যে যে কোনও এক বার জলের মধ্যে নুন মিশিয়ে হাত ধুয়ে ফেলুন।

Advertisement

উপকারিতা:

  • নিয়মিত নুনজলে হাত ধুলে কোষ্ঠীর শুভ স্থানে থাকা গ্রহদের প্রভাব বিস্তারের ক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
  • রাগ নিয়ন্ত্রণে রাখা যায়। কথায় কথায় মাথা গরম করে ফেলার প্রবণতা কমে। ধৈর্য বৃদ্ধি পায়।
  • প্রশান্তি লাভ করা যায়। উদ্বেগের পরিমাণ কমে।
  • সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা উন্নত হয়। এরই সঙ্গে মনের ভাব অপরের কাছে প্রকাশ করতেও সুবিধা হয়। বাক্‌পটুতায় সকলের মন জয় করতে পারেন।
  • শনির রোষের মুখে পড়ে থাকলে সেই কুপ্রভাব থেকেও অনেকটা নিস্তার পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement