০১ এপ্রিল ২০২৬

আজ জন্মদিন হলে ( ০১ এপ্রিল ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৮:৪৩
Share:

আজকের দিন– ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বামী/স্ত্রীর মনছোঁয়া ব্যবহারে আপ্লুত হবেন। অফিসে পরিবেশ অনুকূলে থাকবে। ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন। কোনও নির্জন স্থানে বেড়াতে গিয়ে খুব ভাল লাগবে। লেখাপড়ায় কোনও ভাল সুযোগ পেতে পারেন। নিজের এবং মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন।

এই বছর– বড় কোনও ঋণ শোধ হওয়ায় একটু স্বস্তি পাবেন। বছরের মধ্য ভাগে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় কর্মচারীরা বিপক্ষে যেতে পারে। প্রতিবেশী কোনও বিষয়ে অভিযোগ করতে পারেন। বাড়ি নতুন করে সাজাতে গিয়ে খরচ বাড়তে পারে। বন্ধুর বিয়ের খবর আসতে পারে। যে কোনও সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। সরকারি জায়গায় কেউ নাম নিয়ে ফাঁসাতে পারে। বছরটা বিনোদনের দিক থেকে খুবই ভাল।

চরিত্র– সরকারি চাকরির প্রতি ঝোঁক দেখালে, সাফল্য আসতে পারে। এঁরা যে কোনও পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে নেন। অন্যের কথায় মেতে যাওয়া এঁদের মধ্যে নেই। বড় সম্পত্তির মালিক হন। খরচের মনোভাব খুব বেশি থাকে। লেখাপড়ায় বেশ ভালই অগ্রগতি লক্ষ করা যায়। পারিবারিক দিকে যথেষ্ট দায়িত্ববান হন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

অর্থের বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল হন।

পরিবার

৩/৫

পরিবার নিয়ে একসঙ্গে চলতে পছন্দ করেন।

সম্পর্ক

২/৫

ভাই-বোনদের সঙ্গে খুব একটা মিলমিশ হয় না।

পেশা

২/৫

ব্যবসায় উন্নতি করার চেয়ে, চাকরিতে উন্নতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: