কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কাজ করে আনন্দলাভ।
আগুপিছু চিন্তা করে উপার্জনের রাস্তায় এগোন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে। মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ আদায়ে বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ পাবেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে।