ধনু রাশি

Yearly Horoscope

আপনার এই বছর ২০২৬ ধনু রাশি

ধনু রাশির এই বছরটা, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪
Share:

আপনার এই বছর

২০২৬

অন্যদের সুখের কথা বেশি ভাবতে হবে। বাৎসরিক বিচার থেকে দেখতে গেলে আর্থিক উন্নতি করতে পারবেন, সঞ্চয়ও হবে।

পারিবারিক দিকটা ইচ্ছা অনুসারে বেশি চলবে, তাই নিজের মত পরিবারের মধ্যে ভাগ করে নিতে পারেন। সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। জ্ঞানের তৃষ্ণা সব বিষয়ে বেশি দেখা যাবে। বন্ধুর সঙ্গে টাকা নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। গোপন তথ্য ফাঁস করতে যাবেন না। ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছা প্রবল থাকবে, তবে অর্থের জন্য একটু সমস্যা হতে পারে। প্রতিবেশীরা আপনাকে বিশেষ কোনও যৌথ কাজের দায়িত্ব দিতে পারেন, যা একটু চাপের হবে। জীবনে প্রেম এলেও, সেটা ঠিক কত দূর এগোবে, তা বলা একটু কঠিন। আইনি কোনও কাজে জটিলতা দেখা দিতে পারে। বাবার সম্পত্তি নিয়ে যদি ঝামেলা থাকে, তা হলে তা মিটে যাবে। বাড়ির জন্য কোনও দামি জিনিস কেনার আগে, খুব চিন্তাভাবনা করতে হবে। নিয়মিত ব্যায়াম শরীরটাকে খুব ভাল রাখবে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বছরের শুরুতে করতে যাবেন না, বছরের মধ্য ভাগটা খুবই শুভ দেখা যাচ্ছে।

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক বিষয়ে কোনও চিন্তা থাকলে সেটা মিটে যেতে চাপ বাড়বে। একটু অভাবে দিন কাটতে পারে। ব্যবসায় কোনও কারণে মন্দা বাড়তে পারে। চাকরিতে একটু চিন্তা বাড়বে। কিন্তু কোনও সমস্যাই অনেক দিন টিকে থাকবে না।

পরিবার

২/৫

পরিবারে বিবাদ নিয়ে চিন্তা। যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়াই ভাল। পাশের বাড়ির লোকের সঙ্গে একটু বুঝে চলুন। ভাইয়ে ভাইয়ে একটু মিল রাখার চেষ্টা করুন। স্ত্রীকে সময় দিন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।

সম্পর্ক

২/৫

সব সম্পর্ক খুব ভাল থাকবে না। কিছু সম্পর্কে সামান্য চিড় ধরতে পারে। নতুন কোনও সম্পর্কের ব্যাপারে চিন্তাভাবনা করে নেওয়াই ভাল হবে। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য সকলের মন জুগিয়ে চলুন।

পেশা

২/৫

জীবিকার ব্যাপারে কোনও চাপ নেই বললেই চলে। চাকরির স্থানে খুব বুঝে চলবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। কোনও ছোট কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায় কোনও বিবাদ বাড়তে পারে।

শুভ সংখ্যা

২৬

শুভ দিক

দক্ষিণ

শুভ রত্ন

পোখরাজ

শুভ রং

হলুদ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: