কর্মস্থানে বদলির সম্ভাবনা। সংসারে ব্যয় বাড়তে পারে।
সন্তানের ব্যাপারে বাড়তি খরচের আশঙ্কা। মাসের মধ্যভাগে দরকারি কাজ সেরে রাখুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে। শত্রুভয় বাড়তে পারে। কোনও সমস্যার সামাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হবে। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে। ব্যবসায় শুভ যোগ রয়েছে। সঞ্চয় কম হবে। নতুন কোনও কাজের ব্যাপারে মনে সংশয় দেখা দিতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মাসের শেষ দিকে অর্থভাগ্য ভাল নয়।