নতুন করে প্রেমে পড়তে পারেন। বাড়িতে কোনও খারাপ খবর আসার আশঙ্কা।
অফিসে সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। মধুর কথাবার্তার জন্য কর্মক্ষেত্রে সুনাম পাবেন। সাংসারিক অশান্তির জন্য মনখারাপ হবে। মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে। অর্থভাগ্য মধ্যম। ব্যবসায় লাভ বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভাল সময়। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মসূত্রে বিদেশভ্রমণের যোগ রয়েছে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। দাম্পত্যজীবনে সুখের সময়। বাতজ ব্যথায় চলাফেরায় অসুবিধা।