সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে। উদ্দেশ্যপূরণের উপযুক্ত সময়।
ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সুবক্তা হিসাবে বন্ধুমহলে সুনাম পাবেন। সন্তানের জন্য সংসারে অশান্তির আশঙ্কা। কাউকে কিছু দান করে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার সু্যোগ পেতে পারেন। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন। বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন।