০৫ জুলাই ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৫ জুলাই ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১২:২০
Share:

আজকের দিন–  কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোনও বড় কারণে আর্থিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।

এই বছর– মনে কোনও কারণে ভয় কাজ করতে পারে। ভাল কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ আশার উদয় হবে। ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও কল্যাণকর কাজ আপনার দ্বারা সম্পন্ন হতে পারে। প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে। পেটের সমস্যা হতে পারে। শরীরে জটিল রোগ বাসা বাঁধতে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদের আশঙ্কা।

চরিত্র–  জাতকের স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না। তবে এঁদের ধর্মে মতি থাকে। এঁরা আইন, চিকিৎসা, রসায়ন, গণিত ইত্যাদিতে প্রায়ই পটু হয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্যে উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করার থেকে যৌথ ব্যবসায় বেশি সফল হন। সকলের জন্য চিন্তা করলেও নিজের স্বার্থ ভাল বোঝেন। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল, ঋণ শোধ করতে পারবেন।

পরিবার

৩/৫

কারও সঙ্গে বিবাদের কারণে সম্পর্কে তিক্ততা আসতে পারে।

সম্পর্ক

১/৫

কারও সঙ্গে বিবাদের কারণে সম্পর্কে তিক্ততা আসতে পারে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: