আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। মনের কথা কাউকে বলে একটু শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা। গতানুগতিক জীবনে কিছু চমক আসবে। স্বামী/স্ত্রীর প্রতি খুঁতখুঁতে হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। আর্থিক স্থিতি ঠিকই থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি আবশ্যক।
এই বছর– বছরের শুরুটা নিজের অভিজ্ঞতাকে প্রমাণ করতে গিয়ে কেটে যাবে। চেনা মানুষ অচেনা মানুষের মতো ব্যবহার করবেন। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। খুব বেশি চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় বেশ অগ্রগতি থাকবে। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা একটু হিংসা করলেও, বিশেষ কোনও ক্ষতি করতে পারবেন না।
চরিত্র– এঁরা খুব নরম মনের মানুষ হন। কারও মুখের উপর কিছু বলতে পারেন না। চেষ্টা করলে সরকারি চাকরি হতে পারে। ব্যবসার উন্নতি মধ্যম। নতুনত্ব সাজের প্রতি এঁদের বিশেষ ঝোঁক থাকে। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। বড় গায়ক হওয়ার যোগ থাকে।